৭১-এর যুদ্ধের পঞ্চাশে পা, দেশভক্তি জাগিয়ে অসামান্য পোস্ট জয়া এহসানের

Published : Dec 16, 2020, 03:25 PM ISTUpdated : Dec 16, 2020, 09:37 PM IST
৭১-এর যুদ্ধের পঞ্চাশে পা, দেশভক্তি জাগিয়ে অসামান্য পোস্ট জয়া এহসানের

সংক্ষিপ্ত

ভারত-পাকিস্তান যুদ্ধের পঞ্চাশ বছর দেশভক্তি জাগিয়ে তুললেন জয়া এহসান ৭১-এর যুদ্ধের শহিদদের জানালেন সম্মান শ্রদ্ধা জানালেন বীরমাতদের প্রতি

আজ ৪৯তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির কাছে এক গর্বের দিন। আজ থেকে ৪৯ বছর আগে এই দিনেই সাংঘাতিক রক্তপাতের বিনিময় বাংলা পেয়েছিল তার স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে ফুটে ওঠে বাংলাদেশের নাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ন'মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দি ময়দানে পাকিস্তানের বাহিনী আত্মসমর্পণ করে। এই দিনটির পিছনে রয়েছে ন'মাস ধরে রক্তপাত করে যাওয়া লাখ লাখ যোদ্ধা। 

তাদের প্রাণের বিনিময় আজ বিশ্বের মানচিত্রে ফুটে উঠেছিল এক নতুন রাষ্ট্র 'বাংলাদেশ'। এই দিনের কথা, শহিদদের কথা বারে বারে ফিরে আসে ১৬ ডিসেম্বর দিনটিতে। আজকের দিনটির কথা মাথায় রেখে বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসানের আবেগভরা পোস্ট। জয়া এহসান মুক্তিযুদ্ধের একটি ছবি পোস্ট করে কলম ধরেছেন। লিখেছেন, "কী এক অপূর্ব শুভক্ষণ! বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ চলছে। আর মহান মুক্তিযুদ্ধের ৫০তম বছর শুরু হতে যাচ্ছে। এবারে বিজয় দিবসের অন্য রকম আবহ। ফিরে দেখার। সামনে তাকানোর। উপলব্ধির। কর্তব্যের। লাখো শহীদ ও বীরমাতদের প্রতি বিনত শ্রদ্ধা।" 

আরও পড়ুনঃ৭২ কেজি থেকে এখন লাস্যময়ী Bride To Be, তৃণা সাহার ওয়েট লসের যাত্রা যেন এক অনুপ্রেরণা

আজ এই বিশেষ দিনে তাদের বলিদানের কথা স্মরণএ রেখে গোটা দেশ জানাল সম্মান। ADG PI ভারতীয় সেনার অফিসিয়াল টুইটার পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে সম্মান জানিয়েছে। একটি ছবি শেয়ার ক্যাপশনে লেখা, " 'নয় তোমরা আত্মসমর্পণ করো নয়তো তোমাদের মুছে ফেলব', ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর, পাকিস্তানকে এই বার্তা দিয়েছিলেন ফিল্ড মার্শাল স্যাম মার্শাল।" ৯৩,০০০ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ভারতীয় সেনার কাছে। বিশ্বের ইতিহাসে সর্ব বৃহৎ আত্মসমর্পণ। ভারতীয় সেনাবাহিনী, শহিদদের সম্মান জানিয়ে একাধিক পোস্টে ভরছে টুইটার ফিড।     

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা