নায়িকাকে বোকা বানিয়ে উধাও জিৎ, বচ্চন সেটের মজার ছবি পোস্ট অভিনেতার

Published : Jul 23, 2020, 12:27 PM IST
নায়িকাকে বোকা বানিয়ে উধাও জিৎ, বচ্চন সেটের মজার ছবি পোস্ট অভিনেতার

সংক্ষিপ্ত

শ্যুটিং এর মাঝেউ খুঁনসুটি মজার ভিডিও পোস্ট করলেন জিৎ নায়িকাকে বোকা বানিয়ে উধাও জিৎ-রাজা চোখ খুলে অবাক ঐন্দ্রিতা

লকডাউনে কম বেশি সব তারকাই মেতেছেন পুরো ভিডিও, ছবিতে। স্মৃতির পাতা উল্টে একের পর এক পোস্ট করে সকলের নজর কাড়ছেন তারকারা। কখনও ছবির শ্যুটিং সেটের অভিজ্ঞতা, কখনও আবার গৃহবন্দি জীবনের রোজ নামচা। আর তারকাদের এই ডাইরিতেই মেতেছেন ভক্তরা। সেই তালিকাতে এবার নাম লেখালেন জিৎ। অভিনেতা সেটে থাকা মানেই এক মজার অভিজ্ঞতা। 

আরও পড়ুনঃ ক্যান্সার হারিয়ে দ্বিতীয় জীবন লাভ, 'অনেকটা পথ চলার বাকি' মনীষার জীবনমুখী পোস্ট

জিৎ-এর প্রায় সব সহ অভিনেতারাই বলে থাকেন, তাঁর সঙ্গে সেটে থাকার অভিজ্ঞতাই ভিন্ন। এবার তার প্রমাণ দিলেন খোদ জিৎ। শেয়ার করলেন একটি পুরোনো ভিডিও। বচ্চন ছবির সেটের সেই ভিডিওতেই এবার মাতলেন সকলে। বচ্চন ছবির নায়িকা ঐন্দ্রিতা রায়ের সঙ্গে বসে ছিলেন জিৎ ও ছবির পরিচালক রাজা চন্দ। দুজনেই ছিক করেন একটি গেম খেলবেন। এরপর চোখ বন্ধ করে জিতের হাতের মধ্যে দিয়ে হাত আপ-ডাউন করতে বলা হয় নায়িকাকে। 

 

 

ঐন্দ্রিতা একের পর এক গুণতেই থাকেন, আর ভাবেন তিনি জিতছেন, ততক্ষণে পাশ থেকে উঠে গিয়েছে জিৎ ও রাজা, এরপর সন্দেহ হওয়ায় চোখ খুলে হেসে ফেলেন ঐন্দ্রিতা। পর্তুগালে হওয়া শ্যুটিং-এর সেই দৃশ্য এবার শেয়ার করে সকলের নজর কাড়লেন জিৎ। আর এই মজার ভিডিও-তে বেজায় মজল ভক্তকূল। শ্যুটিং সেটের সেই পুরোনো স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষায় এখন তারকারা। ধীরে ধীরে বিনোদন জগত স্বাভাবিকের পথে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা