প্রতিদিন রাতে তৃণার ঘরে কার উপদ্রব, ভিডিওতে ভাইরাল হল সেই কারণ

Published : Dec 20, 2020, 11:41 PM ISTUpdated : Dec 21, 2020, 03:46 AM IST
প্রতিদিন রাতে তৃণার ঘরে কার উপদ্রব, ভিডিওতে ভাইরাল হল সেই কারণ

সংক্ষিপ্ত

তৃণার জীবনে ঘোর বিপদ রাতবিরেতে তৃণা সাহার ঘরে কার উপদ্রব ভিডিওতে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী প্রকাশ করলেন বিরক্তিও

ফের টিআরপির দৌড়ে সেরার সেরা তকমা পেল 'খড়কুটো' ধারাবাহিক। তৃণা সাহা এবং কৌশিক রায় অভিনীত এই ধারাবাহিকের নিত্যনতুন কাহিনিতে মজেছে গোটা দর্শকমহল। পরিবারের কুটকাচালি থেকে হাটকে স্টোরিলাইন মানেই দর্শক এখন হাতের মুঠোয়। সেই বিনোদনের রসদই দিচ্ছে এই ধারাবাহিক। শ্বাশুড়ি-বউমার কূটনৈতিক সম্পর্ক ছাড়াই টিআরপি তালিকায় এক নম্বরে উঠে এসেছে খড়কুটো। এই আনন্দে ভেসেছিলেন অভিনেত্রী তৃণা। সেই আনন্দ নিমেষে বদলে গিয়েছে চিন্তায়। তাঁর ঘরে শুরু হয়েছে এক নতুন উপদ্রব। 

যার জন্য নাজেহাল হয়ে গিয়েছে তাঁর জীবন। সম্প্রতি সেই নিয়ে ভিডিও শেয়ার করলেন তৃণা। নেহা কক্করের গান নেহু দ্য ভিয়া-এ রিল ভিডিও বানিয়েছেন তিনি। সেই গানেরই লাইন হল রোজ রাতে তাঁকে তাঁর ভালবাসার মানুষ বিরক্ত করেন। প্রেমের ভাব রেখে গানের সঙ্গেই নিজেকে ভাসালেন তৃণা। শাঁখা পলা পরে নতুন বউ গুনগুনের রূপেই ভিডিওটি করেছেন। তিনি। প্রসঙ্গত বিয়ে সেরে নতুন জীবনে পা দিয়েছে গুনগুন এবং সৌজন্য। সেই সম্পর্কেই এখন নানা ভাবে বাধাপ্রাপ্ত হয়ে চলেছে। সৌজন্যের সঙ্গে গুনগুনের কথা কাটাকাটি তো প্রথম দিন থেকেই লেগেই ছিল এখন জুড়েছে বৈবাহিক জীবনের অ্যাঙ্গেলের নানা সমস্যা। 

আরও পড়ুনঃজীবনের সব দুঃখ ভুলেছে শ্যামা, শর্ট ড্রেসে ফুটবল খেলতে ব্যস্ত তিয়াশা

 

কালরাত্রিতে গুনগুন এবং সৌজন্যকে একসঙ্গে দেখে অবাক হয়েছিল বাড়ির লোকজন। অবাক বললে ভুল হবে, বরং রীতিমত ক্ষোভে ফেটে পড়তে থাকে বাড়ির গুরুজনেরা। যার কারণে নানা ভালমন্দ কথা শুনতে হয় গুনগুনকে। বিনা দোষে এত কথা শুনে দুঃখে কেঁদে ফেলে গুনগুন। কাকা, দাদা, বৌদিরা মিলেই ঠাট্টা করতে গিয়েছিল। সেই ঠাট্টার মাশুল গুনতে হল গুনগুনকে। সৌজন্যের সঙ্গে এক প্রস্থ কথা কাটাকাটি হয়ে যায় গুনগুনের। সেই নিয়েও রীতিমত দুঃখে সে। মন খারাপ করেই বসে রইল গুনগুন। বিয়ের পরই নানা বাধার মধ্যেই কি যেতে হবে গুনগুনকে। নাকি সে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে সৌজন্যের হাত ধরে। কবেই বা শুরু হবে সৌজন্য ও গুনগুনের প্রেমকাহিনি। এই প্রশ্নেই জর্জরিত দর্শকমহল।

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা