মিনি নিয়ে এবার হাজির মিমি, নারীকেন্দ্রিক এক অন্যস্বাদের গল্প এবার মৈনাক ভৌমিকের ফ্রেমে

Published : Jul 30, 2021, 04:12 PM IST
মিনি নিয়ে এবার হাজির মিমি, নারীকেন্দ্রিক এক অন্যস্বাদের গল্প এবার মৈনাক ভৌমিকের ফ্রেমে

সংক্ষিপ্ত

 মৈনাক ভৌমিকের আগের ছবি চিনি দর্শকের মধ্যে ব্যপক সাড়া ফেলেছিল। অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারের জুটির পর এবার তাঁর ফ্রেমে অভিনেত্রী মিমি চক্রবর্তী। 

পরিস্থিতি স্বাভাবিক হতেই ছন্দে ফিরছে সিনে দুনিয়া। একের পর এক ছবির শ্যুটিং শুরু হচ্ছে বিভিন্ন মহলে। সেই তালিকা থেকে বাদ পড়ছে না টলিউডও। টানা দেড় বছরের এক মস্ত গ্যাপ। তাতেই বেজায় ক্ষতির মুখ দেখেছে চলচ্চিত্র জগত। তাই এবার তড়িঘড়ি ছবির কাজে নেমে পড়ছেন সকলেই। সেই তালিকাতেই এবার নাম লেখালেন মিমি চক্রবর্তী। জুটি বাঁধলেন এবার মৈনাক ভৌমিকের সঙ্গে। মৈনাক ভৌমিকের আগের ছবি চিনি দর্শকের মধ্যে ব্যপক সাড়া ফেলেছিল। অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারের জুটির পর এবার তাঁর ফ্রেমে অভিনেত্রী মিমি চক্রবর্তী। 

ছবির নাম মিনি, প্রযোজনায় থাকছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি সঙ্গত দেবেন রাহুল ভঞ্জ। মিমির কথায় সম্পূর্ণ নারী কেন্দ্রিক এক অন্য ধাঁচের ছবি এটি। এই ধরনের চিত্রনাট্য এর আগে কখনও হাতে পাননি মিমি চক্রবর্তী। লকডাউনের মাঝেই তিনি শুনেছিলেন স্ক্রিপ্ট। সেখান থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ছবিটা তিনি করবেন। বাণিজ্যিক ছবি নয়, একটু অন্য ঘরানার ছবির কাজ হাতে পেয়ে বেজায় খুশি মিমি চক্রবর্তী। 

আরও পড়ুন-অনাবৃত উরু, লো ডিপ নেকে স্পষ্ট শরীরী ভাঁজ, 'রানিমা'র খোলস ছেড়ে বোল্ড অবতারে 'দিতিপ্রিয়া'

আরও পড়ুন-বক্ষের ভাঁজে নয়, 'নীলমণি'র জাদুতে আগুন, অন্তঃসত্ত্বা-তেই কি ২২-তম ক্যালেন্ডার শুট সারলেন ঐশ্বর্য

আরও পড়ুন-'পর্ন' কান্ডে ১৪ দিনের জেল হেফাজতের পর লক্ষাধিক টাকা জরিমানা রাজ-শিল্পাকে, বিপাকে কুন্দ্রা দম্পতি

 

যদিও  ছবির সিডিউল এখনও স্থির করা হয়নি। কারণ লকডাউন আর কোভিডের মাঝে কোন পরিস্থিতি ধরা দেবে আগামীতে তা এক কথায় বলা মুশকিল। সেই দিকে লক্ষ্য রেখেই পরবর্তীতে স্থির করা হবে শ্যুটিং-এর দিন। চলতি বছরই অরিন্দম শীলের পরিচালনায় খেলা যখন নিয়ে ব্যস্ত থাকবেন মিমি চক্রবর্তী। সব দিক ভালো বিশ্লেষণ করেই ফ্লোরে নামবে টিম। 

  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা