মৌসুনিতে গিয়ে লম্বা আঁচল উড়িয়ে শ্যুট, পারফেক্ট পেতে গিয়ে এ কী বিপদে পড়লেন সাংসদ-অভিনেত্রী

Published : Dec 23, 2020, 05:57 PM IST
মৌসুনিতে গিয়ে লম্বা আঁচল উড়িয়ে শ্যুট, পারফেক্ট পেতে গিয়ে এ কী বিপদে পড়লেন সাংসদ-অভিনেত্রী

সংক্ষিপ্ত

মৌসুনি দ্বীপে শ্যুটিং করতে গিয়ে এ কী বিপদে পড়েছিলেন মিমি কিছুতেই পারফেক্ট শট পাচ্ছেন না অভিনেত্রী পারফেকশনিস্টের মতই কি কাজ করছে মিমির মগজ 'তোমার খোলা হাওয়া'র অন্দরমহলে প্রবেশ নেটিজেনের

অভিনয়ের দুনিয়া, ল্যাইট, ক্যামেরা, অ্যাকশনের সেই আলাদা জগৎ যেমন মিমি চক্রবর্তীর কাছে প্রিয়। তেমনই রাজনীতির ময়দানকেও মন থেকে শ্রদ্ধা করেন সাংসদ মিমি। একই সঙ্গে মিমির আরও একটি জগৎ আছে যেখানে তিনি নিজের এক ভিন্ন প্রতিভা ফুটিয়ে তোলেন। তা হল সঙ্গীত। মিমি যে কয়েক বছর আগেই গানের জগতে হাতেখড়ি ফেলেছেন সেই নিয়ে তাঁর ভক্তরা বেশ গর্ববোধই করে। 

আসতে চলেছে 'তোমার খোলা হাওয়া'। মিমির আগামী এই মিউজক ভিডিও আসতে চলেছে ২৭ ডিসেম্বর। গানের টিজার ছবি পোস্ট করতেই সেগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। গানটির শ্যুটিং মিমি সেরেছেন মৌসুনি দ্বীপে। তবে যে মৌসুনি দ্বীপের ছবি কিংবা ভিডিও সকলে এতদিন সোশ্যাল মিডিয়ার পাতায় দেখে এসেছে সেই মৌসুনির সঙ্গে মিমির শ্যুটিং স্পটের কোনও মিল নেই। বরং একেবারে ফাঁকা একটি জায়গায় শ্যুট করেছেন মিমি। 

আরও পড়ুনঃBaby Bump-কে ঢেকে নয়, ট্যাবু ভেঙে করিনাই কি সেরা Mom To be, কী বলছে বেগমের ছবি

 

সেখানেই হল বিপত্তি। শ্যুট করতে গিয়ে কিছুতেই পারফেক্ট শট পাচ্ছেন না মিমি। লাল পোশাক পরে যে লম্বা আঁচল তাঁর মাটিতে লুটিয়ে আছে সেই আঁচলই সঠিক সময় উড়তে হবে, তার উপরেই নির্ভর করছে ফোটোগ্রাফারের পারফেক্ট শট। ক্রামগত চেষ্টার পরও কিছুতেই সঠিক অ্যাঙ্গেলে উড়ছে না আঁচল। সেই ভিডিও পোস্ট করে মিমি লিখেছেন, "ভাল হওয়া না না হওয়ার মাঝে। কিন্তু 'তোমার খোলা হওয়া' আসছে ২৭ ডিসেম্বরে।" মিমির এই মজার ক্যাপশন ভক্তদের বেশ পছন্দ হয়েছে। তারা এখন গানটির মুক্তির অপেক্ষায় বসে। 

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা