শঙ্খ স্যারকে ভুলতে বসেছে মোহর, কার প্রেমে পড়েছেন সোনামণি

Published : Nov 07, 2020, 10:56 AM IST
শঙ্খ স্যারকে ভুলতে বসেছে মোহর, কার প্রেমে পড়েছেন সোনামণি

সংক্ষিপ্ত

প্রেমে পড়ছে মোহর বসু শঙ্খ স্যারকে ভুলে তবে কি এবার অন্য দিকে মন ঘুরল মোহরের ভাইরাল হল সোনামণি সাহার ভিডিও কার প্রেমের জোয়ারে ভাসল মোহর

সপ্তাহ দুয়েক ধরে মোহর ধারাবাহিক রয়েছে টিআরপি তালিকার শীর্ষে। গত দুই সপ্তাহ ধরে মোহর ধারাবাহিকটি নিয়ে মাতামাতির অন্ত নেই। ধারাবাহিকের নায়ক নায়িকাকে নিয়েও উত্তেজনা সমান। নায়ক প্রতীক সেন দিন কতক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তিনি খানিক সুস্থই আছেন। তাঁর সুস্থতার খবরের পরই এখন সোনামণি সাহার ভাইরাল ভিডিও নিয়ে উন্মাদনা তুঙ্গে। প্রেমে পড়ছেন সোনামণি। এমনই বলছে তাঁর পোস্ট করা ভিডিও। দিল কিঁউ ইয়ে মেরা গানটিতে ভিডিও করেছেন সোনামণি। সেই ভিডিও এখন তুমূল ভাইরাল। ঘুরতে চলেছে মোহর ধারাবাহিক মোড়। 

দর্শকদের মধ্যে ফের বাড়তে চলেছে উত্তেজনা। এতদিন শঙ্খ এবং মোহরের দূরত্ব নিয়ে চিন্তিত ছিল দর্শকমহল। এমনকি সাংঘাতিক ক্ষোভও উগরে দিয়েছিল তারা। এবার সেই রাগ ভাঙবে বলেই মনে করছে সকলে। সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে মোহর, শঙ্খকে তাঁর ঝ্যাঠামশাইকে দেওয়া কথার বিশয় জানিয়ে দেয়। শঙ্খর জীবন থেকে চিরতরে দূরে সরে যাওয়া কথা ঝ্যাঠামশাইকে দিয়েছিল মোহর। এই কথা জানার পর বদলে গিয়েছে শঙ্খর আচরণ। সম্প্রতি মুক্তি হওয়া সিরিয়ালের প্রোমো নিয়ে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। 

আরও পড়ুনঃমহিলাদের কাছে নীলই আদর্শ প্রেমিক, তৃণা নাকি 'শ্যামা', ভালবাসার ইঙ্গিত কার জন্য

 

যেখানে জেঠুর কথায় হ্যাঁ-তে হ্যাঁ মেলাচ্ছে শঙ্খ। পাশাপাশি মুচকি হাঁসছেও সে। এই দেখেই দর্শকমহলের সন্দেহ বিয়ের আসরেই হয়তো চুপিচুপি কনে বদল করে মোহরকে নিয়ে আসার প্ল্যান করছে শঙ্খ। এক বছর পরও মোহর ও শঙ্কের যাত্রাতে দর্শকমহলের অভিযোগ কেবল একটাই। কেন মিলন হচ্ছে না তাদের। বারে বারে ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে যাচ্ছে ধারাবাহিকের নায়ক নায়িকা। যার কারণে শঙ্খ এবং মোহরের সম্পর্ক নিয়ে উতলা হয়ে উঠছে দর্শকরা। তারা শীঘ্রই মোহর ও শঙ্খের মিলন চাইছে। এবার সেই ইচ্ছা পূরণ হবে বলেই অনুমান তাদের।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়