শঙ্খর মিথ্যে ধরা পড়ে গেল মোহরের সামনে, অবশেষে বিয়েটা কি হবে তাদের

Published : Nov 27, 2020, 02:04 PM ISTUpdated : Nov 27, 2020, 07:57 PM IST
শঙ্খর মিথ্যে ধরা পড়ে গেল মোহরের সামনে, অবশেষে বিয়েটা কি হবে তাদের

সংক্ষিপ্ত

শঙ্খর প্ল্যান হয়ে গেল ফাঁস বিয়ের কনে শ্রেষ্ঠা নয়, জেনে গেল মোহর হাসিমুখে শুরু হল গায়ে হলুদের অনুষ্ঠান তবে কীসের বাধা রয়ে গেল শেষে  

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মোহর নিয়ে দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে। মোহর এবং শঙ্খদীপের বিয়ে নিয়ে চলছে টানটান পর্ব। সেখানেই একের পর এক চমকের জন্য অপেক্ষায় রয়এছে দর্শকরা। মোহরের কাছে তার বিয়ের বিষয়টি এখনও অজানা। শঙ্খর প্ল্যানের ব্যাপারে মোহর কোনও টেরই পায়নি। বরং সে এখনও শ্রেষ্ঠাকেই শঙ্খর হবু বউ হিসেবেই ভাবে চলেছে। চোখে মুখে চাপা দুঃখ বারে বারে প্রকাশ পাচ্ছে ক্রমশ। তবুও কষ্ট সহ্য করে শঙ্খর বিয়ের নিমন্ত্রন পেয়ে এসেছিল মোহর।

শ্রেষ্ঠার সঙ্গে শঙ্খর বিয়ে হবে ভেবেই দুঃখে প্রতি মুহূর্ত কাটছিল মোহরের। এবার অবশ্য দুঃখ, কষ্ট সবই ঘুচেছে তার। অবশেষে সে জানতে পেরেছে শঙ্খর কনে শ্রেষ্ঠা নয়। সবটাই চিল সাজানো। মোহরকে কনে সাজিয়ে বসানোর চেষ্টাই হচ্ছিল এতদিন। শঙ্খর এই কথা শুনে আকাশ থেকে পড়েছে মোহর। শঙ্খই স্পষ্ট জানিয়ে দেয়, মোহর তাকে চিনতে ভুল করেছিল। শঙ্খ কখনই মোহরকে ভুলে এগিয়ে যেতে পারে না। একজন স্ত্রী থাকতে কীকরে সে আরও একটি বিয়ে করতে পারে। এ কথা শুনেই মোহরের আনন্দের কোনও ঠিকানা নেই। 

আরও পড়ুনঃনক্ষত্রপতন, ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেলেন বাংলাদেশি অভিনেতা আলি জাকের

হাসিমুখে শুরু হল গায়ে হলুদের পর্ব। সেখানেই কুনজর নিয়ে হাজির হয়েছে শঙ্খর জেঠিমা। গায়ে হলুদের নিয়মকানুনের মধ্যেই তিনি আঁটছেন অন্য ফন্দি। কোনওদিনই মোহরকে পছন্দ করতেন না তিনি। যার কারণেই বিয় পণ্ড করার চেষ্টায় রয়েচেন জেঠিমা। 'মোহর'র এই প্রোমো ভাইরাল হতেই প্রশ্ন উঠছে দর্শকমহলে। আদৌ কি বিয়ে হবে মোহর ও শঙ্খর। নাকি আবারও তাদের মিল হওয়াতেই আসবে আরও এক বাধা। মোহর এবং শঙ্খর ভালবাসার মাঝে বারংবার এই বাধা আসতে অবশ্য তাদের ভালবাসা আরও গভীর হয়ে চলেছে।   

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা