হোয়াইট বিউটি মনামী, অভিনেত্রীর সৌন্দর্যে বাড়ল দার্জিলিংয়ের শোভা

Published : Oct 01, 2020, 07:41 AM ISTUpdated : Oct 01, 2020, 02:34 PM IST
হোয়াইট বিউটি মনামী, অভিনেত্রীর সৌন্দর্যে বাড়ল দার্জিলিংয়ের শোভা

সংক্ষিপ্ত

কোভিড পরিস্থিতিতে রিস্ক নিয়েই দার্জিলিং ছুঁটে গিয়েছেন মনামী সেখানেই নিত্যদিনের ভিডিও, ছবি শেয়ার করেছেন অভিনেত্রী এতদিন দার্জিলিংয়ের শোভায় মুগ্ধ হয়েছিলেন তিনি এবার তাঁর সৌন্দর্যে বাড়ল পাহাড়ের শোভা

ব্রেকফ্রি মুডে রয়েছেন মনামী ঘোষ। দার্জিলিংয়ে ছুঁটে গিয়েছেন অভিনেত্রী। পাহাড়ি পরিবেশের মধ্যে শান্তি খুঁজছেন মনামী। যা শহর থেকে দূরে পাহাড়ের কোলে গিয়ে পেয়েছেন। মনামীকে দেখে সকলেরই ইচ্ছা জাগছে ঘুরতে যাওয়ার। তবে সেই সুখ আর ক'জনেরই বা হচ্ছে। মনামী এবার তাদের জন্য ভারচ্যুয়াল দার্জিলিং নিয়ে এসেছিলেন। বাড়িতে বসেই সকলে নিচ্ছেন পাহাড়ি পরিবেশের আমেজ। নিজের দার্জিলিং ভ্লগ শেয়ার করেছিলেন তিনি। এবার নিজের সৌন্দর্যে বাড়ালেন পাহাড়ি পরিবেশের শোভা। সাদা পোশাকে ধরা দিয়েছেন তিনি। প্রথম দেখাতেই তাঁর জন্য একটা কথাই মাথায় আসছে। হোয়াইট বিউটি। সাদা স্প্যাগেটি টপ, সাদা জিনস সঙ্গে সাদা জ্যাকেট। 

আরও পড়ুনঃরবিঠাকুরের ছোঁয়াতেই ফুটে উঠল নতুন প্রেম, ঘনিষ্ঠতায় মজে দর্শনা-অর্জুন

এভাবেই দার্জিলিংয়ের মাচানে গিয়ে ছবি তুললেন মনামী। তাঁর গ্ল্যামারে চোখ ঝলসে যাচ্ছে তাঁর ভক্তদের। মানুষ তাঁকে দেখবে না পাহাড়ের মনোরম পরিবেশ সেই নিয়ে থেকে বাড়ছে মনের দ্বন্দ্ব। মনামী নিজের দার্জিলিং ঘোরার সমস্ত আপডেটই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে বিমানবন্দর থেকে রিসর্টে পৌঁছনো সবই শেয়ার করেছেন। প্রসঙ্গত, মনামীর বোধহয় বয়স কমেই চলেছে। কবে থেকে একই রকম জৌলুস, যৌবন, সৌন্দর্য ধরে রেখেছেন। এ কথাই বারে বারে বলে যায় ভক্তরা। সে কথা স্বীকার করেছেন খোদ অভিনেত্রীও। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রহস্যভেদও করেন। ঘুরতে গিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসে ভিডিওটি করেছিলেন। 

আরও পড়ুনঃUnlock 5, খুলছে সিনেমা হল, পুজোয় মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি

আরও পড়ুনঃরাতের অন্ধকারেই লুকিয়ে মিথিলার ভালবাসা, রুফটপ পার্টিতেই খুঁজে পেলেন সেই প্রেম

ক্যাপশনে দিয়েছিলেন, "বয়স দিন দিন যদি কারও কমে তাহলে সেটা মনামী।" ট্র্যাভেলিংই হল মনামীর বয়স ধরে রাখার সিক্রেট। শহর ছেড়ে ছুঁটে গিয়েছেন পাহাড়ের কোলে। পাহাড়ে নেই কোনও মন খারাপ। যার জেরে সেখানেই গিয়েছেন তিনি। দার্জিলিংয়ের টি গার্ডেনে রয়েছেন তিনি। তবে কার সঙ্গে গিয়েছেন ঘুরতে সে বিষয় কিছুই খোলসা করেননি মনামী। সেখান থেকেই একের পর এক ছবি আপলোড করে চলেছেন মনামী। কখনও ম্যাগি খাওয়ার ছবি তো কখনও টি গার্ডেনে একান্তে বসে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। আবার টয় ট্রেনের সামনে গিয়েও ফোটোশ্যুট অব্যাহত তাঁর।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের