১২ দিনের সন্তানকে বাড়িতে রেখেই কাজে ফিরছেন নুসরত, মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে অভিনেত্রী

Published : Sep 07, 2021, 05:40 PM IST
১২ দিনের সন্তানকে বাড়িতে রেখেই কাজে ফিরছেন নুসরত, মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে অভিনেত্রী

সংক্ষিপ্ত

বয়স সবে মাত্র ১২ দিন। গত ২৬ শে অগস্ট কলকাতার বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টলিউডের সিঙ্গল মাদার নুসরত জাহান। সূত্র বলছে আর দেরি নয়, একটু একটু করে স্বমহিমায় ফিরছেন নুসরত। ১২ দিনের একরত্তিকে রেখেই কাজে ফিরছেন ঈশানের মা। ৮ সেপ্টেম্বর অর্থাৎ আগামী বুধবার মা হওয়ার পর প্রছম পাবলিক অ্যাপিয়ারেন্স সারবেন নুসরত জাহান।

বয়স সবে মাত্র ১২ দিন। গত ২৬ শে অগস্ট কলকাতার বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টলিউডের সিঙ্গল মাদার নুসরত জাহান। তারপর  জন্মাষ্টমীর শুভ দিনে ছোট্ট কৃষ্ণকে নিয়ে বাড়ি ফিরেছেন নুসরত জাহান। সহবাস সঙ্গী যশের কোলেই ছেলে ঈশানের দেখা মিলেছিল। মা ও ছেলেকে সর্বদাই আগলে রেখেছেন নুসরত। হাসপাতাল থেকেই সদ্যোজাতকে  সবসময়েই চোখে হারাচ্ছেন মা নুসরত। নিজের কোল ছাড়া একমুহূর্ত করেননি ঈশানকে। ছেলেকে নিজের কাছে সযত্নে আগলে রেখেছেন টলিপাড়ার নতুন মা। স্তন্যপান করানো থেকে ছেলের যাবতীয় কাজই একাই সারছেন নুসরত। এবার একরত্তি ঈশানকে ছেড়ে কাজে যোগ দিচ্ছেন নুসরত জাহান।

 

 

এই মুহূর্তে পুরো সময়টাই তিনি ছেলেকে দেবেন বলেই জানিয়েছেন নুসরত। অন্তত ঘনিষ্ঠ মহল সূত্রে তেমনটাই জানানো হয়েছে। কবে কাজে ফিরবেন সেই বিষয়েও কিছু স্পষ্ট নয়। তবে সূত্র বলছে আর দেরি নয়, একটু একটু করে স্বমহিমায় ফিরছেন নুসরত। ১২ দিনের একরত্তিকে রেখেই কাজে ফিরছেন ঈশানের মা। ৮ সেপ্টেম্বর অর্থাৎ আগামী বুধবার মা হওয়ার পর প্রছম পাবলিক অ্যাপিয়ারেন্স সারবেন নুসরত জাহান।মা হওয়ার পর এই প্রথমবার জনসমক্ষে আসতে চলেছেন নুসরত জাহান। ছেলে হওয়ার পর ২ সপ্তাহ যেতে না যেতেই আগামীকাল বিকালে ভবানীপুরের একটি স্যালোঁর উদ্বোধন করতে চলেছেন নুসরত। এটাই তার প্রথম ইভেন্ট মা হওয়ার পর। এবং সেখানেই বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন নুসরত জাহান। ছেলেকে একা হাতে সামলানোর পাশাপাশি নিজেদের পেশাদারিত্বেও ছাপ রাখতে চলেছেন নুসরত জাহান। আপতত আগামীকাল প্রথমবার সিঙ্গল মাদার নুসরতকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

 

আরও পড়ুন-একরত্তি ছেলেকে ভুলে যশের সঙ্গে 'বেহায়াপনা'য় মজে নুসরত, নতুন মায়ের কীর্তিতে হতবাক সাইবারবাসী

আরও পড়ুন-করোনা টিকা নিয়ে 'ভিকট্রি' সাইন দেখাতেই ট্রোলড শ্রাবন্তী, আরও ২ টো বিয়ে বাকি নাকি, প্রশ্ন নেটিজেনদের

 

 

ইতিমধ্যেই নুসরতের ছেলের নামে একটি ফ্যানপেজও তৈরি হয়ে গেছে ইনস্টাগ্রামে। সেখানেই নুসরতের ছেলেকে প্রথম ঝলক ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সদ্যোজাতকে নিয়ে বালিগঞ্জের পাম এভিনিউয়ের বাড়িতেই ফিরেছেন নুসরত, যশ ও একরত্তি ঈশান।  যশ সারাক্ষণই যে নুসরত ও তার সন্তানকে আগলে রেখেছেন তা কিন্তু স্পষ্ট, তবে নুসরতের পরিবারের কাউকেই এখনও পর্যন্ত নজরে আসেনি। এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে আবার গত রবিবার একরত্তি ঈশানকে ভুলে যশের সঙ্গে একান্তে সময় কাটালেন নুসরত। সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিত মিলতেই নতুন মা-কে নিয়ে জল্পনা শুরু হয়েছে। আসলে ছুটির দিনে দুপুর বেলা ন্যাপ নেওয়ার প্রস্তুতি সেরে  রাতের বেলা 'মানি হাইস্ট' দেখে সময় কাটিয়েছেন নুসরত। সারা দেশ জুড়ে 'মানি হাইস্ট' নিয়ে উত্তেজনা তুঙ্গে। তিনিই বা বাদ যাবেন কেন। সদ্যই মুক্তি পেয়েছে  'মানি হাইস্ট'-এর পঞ্চম সিজন। যা দেখার জন্য মুখিয়ে তারকা থেকে আমজনতা। এবার বাদ গেলেন না নুসরতও। একরত্তি ছেলেকে রেখেই যশের সঙ্গে  'মানি হাইস্ট' দেখতে বসে পড়লেন অভিনেত্রী। সম্প্রতি নুসরত নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন যেখানে ট্যাগ করেছেন নুসরত জাহানকে। সুতরাং তারা যে একসঙ্গে বসেই মানি হাইস্ট দেখছিলেন তা মনে করেছেন অনুরাগীরা।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা