জন্মদিনে সারি সারি কেক, নাচতে নাচতে ছুঁরি চালালেন নুসরত

Published : Jan 09, 2020, 05:19 PM IST
জন্মদিনে সারি সারি কেক, নাচতে নাচতে ছুঁরি চালালেন নুসরত

সংক্ষিপ্ত

৮ জানুয়ারি নুসরতের জন্মদিন সেলিব্রেশনে মাতলেন নিখিলের সঙ্গে প্রকাশ্যে এল কেক কাটার ভিডিও মুহুর্তে ভাইরাল ভিডিও

বুধবার ত্রিশ বছরে পা দিলেন নুসরত জাহান। সেই উপলক্ষ্যেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। এদিন সকাল থেকেই পার্টি মুডে মাতলেন নুসরত জাহান। বিয়ের পর নুসরতের প্রথম জন্মদিন। তাই আয়োজন তো বিশেষ হতেই হত। এদিন সকালবেলাই নুসরতকে একের পর এক সারপ্রাইজ দিয়েছিলেন নিখিল জৈন। 

আরও পড়ুনঃ জিৎ-নুসরত নয়, পাভেলের পরবর্তীতে থাকছেন আবির-সোহিনী

 

 

বুধবার রাতেই পার্টিতে হাজির বার্থ ডে গার্ল। নুসরতকে ওয়ার্ম ওয়েলকাম জানালেন নিখিন নিজেই। ফ্লোরে পা রাখতে না রাখতেই সামনে চোখে পড়ল সারিবদ্ধ কেক। একের পর এক কাটতে খালেন নুসরত। সঙ্গে গানের সঙ্গে নাচেও মাতলেন তিনি। কেক কেটে নিজে হাতে তা খাইয়েও দিলেন নিখিলকে। 

 

 

বিয়ের পর নিখিলের প্রথম জন্মদিনে অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরত জাহান। ফলে সেলিব্রিশনে সেভাবে জমে ওঠেনি। এবার তা সুদে আসলে উসুল করলেন নুসরত জাহান। লাল ক্রপটপে এদিন অভিনেত্রীকে বেশ সুন্দর লাগছিল। জন্মদিনের পার্টির সেই ভিডিও এবার প্রকাশ্যে এল। মুহুর্তে তা ভাইরাল হল নেট দুনিয়ায়। কেক কাটতে কাটতে ভালোবাসা জানালেন সবাইকে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা