বাবার জন্যে কি এই মন খারাপের পোস্ট নুসরতের, উঠছে প্রশ্ন

Published : Apr 20, 2020, 03:18 AM IST
বাবার জন্যে কি এই মন খারাপের পোস্ট নুসরতের, উঠছে প্রশ্ন

সংক্ষিপ্ত

নুসরতের পোস্টে মন খারাপের ছোঁয়া। তারই মধ্যে রয়েছে আশার আলো। বাবার আরোগ্য কামনা করেই কি এই পোস্ট নুসরতের, উঠছে প্রশ্ন।

অভিনেত্রী নুসরত জাহানের পোস্ট নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। নুসরতের বাবা করোনায় আক্রান্ত। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সম্প্রতি জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন। সেই নিয়েই কি অভিনেত্রীর এই নয়া পোস্ট। উঠছে প্রশ্ন। যেখানে তিনি লিখেছেন, এখন হয়তো পরিস্থিতি ঠিক নেই, তবে একদিন সব ঠিক হবে। 

আরও পড়ুনঃসোশ্যাল মিডিয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ বরুনের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

নুসরত এখনও পর্যন্ত নিজের বাবার অসুস্থতা নিয়ে তেমন কোনও মন্তব্য করেননি। তাই এই পোস্টটি তাঁর বাবাকে নিয়ে নাকি মহামারীর এই অবস্থা নিয়ে তা বোঝা সম্ভব হয়নি। প্রসঙ্গত, করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে চোদ্দো হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন। 

আর পড়ুনঃ"প্রতিটি দুর্ঘটনার পিছনে মুসলিম দায়ী", হিংসা ছড়ানোর দায়ে গ্রেফতার এজাজ খান

লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। 

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী
জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের