বিক্রমের সঙ্গে কাজ করতে অনিচ্ছুক ঐন্দ্রিলা, সরারি জানিয়ে দিলেন অভিনেত্রী

Published : Apr 15, 2020, 05:17 PM ISTUpdated : Apr 15, 2020, 05:39 PM IST
বিক্রমের সঙ্গে কাজ করতে অনিচ্ছুক ঐন্দ্রিলা, সরারি জানিয়ে দিলেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

লকডাউনে বিক্রম ও ঐন্দ্রিলার জুটিকে মিস করছে ভক্তরা। বিক্রমকে এমনই ইচ্ছের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এক ভক্ত। ঐন্দ্রিলা সেই ছবি শেয়ার করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিক্রমের সঙ্গে কাজ করতে  ইচ্ছুক নন। কী এমন ঘটল বেস্টফ্রেন্ডদের মধ্যে।

বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে ইচ্ছুক নন ঐন্দ্রিলা সেন। সরাসরি জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। আরও হ্যান্ডসাম অভিনেতার সঙ্গে কাজ করতে চান তিনি। যদিও পুরো বিষয়টি মজার ছলেই বলেছেন ঐন্দ্রিলা। দুজনের মধ্যে তু তু ম্যয় ম্যয় লেগেই থাকে। সেই দুষ্টু-মিষ্টির ঝগড়া থেকেই এই জবাব ঐন্দ্রিলার।

আরও পড়ুনঃজনের ঠোঁটে ভক্তর চুমু, মুহূর্তে জ্ঞান সংযম হারিয়ে কী করেছিলেন অভিনেতা

ঐন্দ্রিলা এবং বিক্রম একে অপরের লেগপুল করার কোনও সুযোগই ছাড়েন না। এই ব্যাপারে এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। দুজনের প্রায় প্রতিটি সাক্ষাৎকারেও ঝগড়া লেগেই থাকে। লকডাউনে এভাবেই দিন কাটছে সেলেব্রিটিদের। প্রসঙ্গত, করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে দশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। 



আরও পড়ুনঃএই তিন জায়গায় চলছে না 'লকডাউন', ছবি পোস্টে জানালেন সারা

মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন। লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। বলিউড তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। 


আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা