বান্ধবীকে সঙ্গে নিয়ে হেনস্থা, কাঞ্চনের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের স্ত্রী পিঙ্কির

Published : Jun 21, 2021, 08:22 AM ISTUpdated : Jun 21, 2021, 08:50 AM IST
বান্ধবীকে সঙ্গে নিয়ে হেনস্থা, কাঞ্চনের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের স্ত্রী পিঙ্কির

সংক্ষিপ্ত

কাঞ্চন মল্লিকের সম্পর্ক নিয়ে জল্পনা শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক ঘিরে বিপাকে পিঙ্কি  রীতিমত নিরাপত্তা হীনতায় ভুগছেন তিনি থানায় অভিযোগ দায়ের করেন কাঞ্চনের স্ত্রী

গত দুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন কাঞ্চন মল্লিক। কারণ তাঁর বৈবাহিক জীবনের ছেদ। সম্প্রতি না কি কাঞ্চন মল্লিক প্রেম করছেন। এখানেই শেষ নয়, কান পাতলে শোনা যায় তাঁর স্ত্রী পিঙ্কির সঙ্গেও নাকি খারাপ ব্যবহার করেছেন তিনি। তবে এখন আর কিছুই গুজব নয়। পারিবারিক এই বিবাদ এখন উঠে এলো সকলের সামনেই। ঠিক কী ঘটেছে। কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি, জানান, গত কয়েকদিন ধরেই কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর সম্পর্ক নিয়ে যে ঝড় উঠেছে, সেই বিষয় তিনি কিছুই শুনতে চান না। বরং তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন।

আরও পড়ুন- নয় বছরের সংসার জীবন নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ কাঞ্চন মল্লিক, জানালেন এই পিঙ্কি তাঁর অচেনা 

পিঙ্কির কথায়, কাঞ্চন ও শ্রীময়ীর মধ্যে থাকা সম্পর্কের কথা প্রকাশ্যে ফাঁস করে দেওয়াতেই বিপত্তি। এটাই ওরা চাননি। আর তা থেকে জলঘোলা। বর্তমানে রীতিমত হুমকির অভিযোগ জানান পিঙ্কি। তাঁর কথায়, তিনি যখন শনিবার তাঁর নিউ আলিপুরের যান, তাঁর সাবিত্রী চট্টোপাধ্যায় যান। তখন থেকেই শ্রীময়ীর অনবরত ফোন পেতে শুরু করেন পিঙ্কি। এরপর তাঁর চেতলার বাড়ি থেকে বেরোনোর সময় গাড়ি আটকায় কাঞ্চন মল্লিক। কাঞ্চন কথা বলতে চাইলে পিঙ্কি তা এড়িয়ে যান। এরপরই পেছনে থেকে তেরে আসেন শ্রীময়ী চট্টোরাজ। 

আরও পড়ুন- ফাদার্স ডে-র ঠিক আগে, ছেলে হাতে কত কোটির গাড়ির চাবি তুলে দিলেন সোনু সুদ 

আরও পড়ুননেপোটিজমের জন্যই কি বলিউডে জায়গা আলিয়ার, মহেশ কন্যার তকমা না অন্য রহস্য, ফাঁস হল মায়ের মুখেই 

এই নিয়ে বিস্তারিত জানিয়ে পিঙ্কি বলেন, রীতিমত হুমকির সুরে সেদিন শ্রীময়ী তাঁকে জানিয়ে যান, তিনি কী ভুল করছেন তিনি জানেন না, তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। এতেই বেজায় অস্বস্তিতে পরেন বলে জানান পিঙ্কি। তিনি এর ভিত্তিতেই নিউআলিপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার সময় পিঙ্কির ছেলে ছিল গাড়িতেই। সে রীতিমত ভয় পেয়ে যায় বলেও পিঙ্কি এদিন জানান। যার ফলে তিনি বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে বলে দাবী অভিনেত্রীর। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা