Didi No 1: সত্যিই কি শেষ হচ্ছে জনপ্রিয় শো 'দিদি নম্বর ১', কী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়

Published : Feb 01, 2022, 03:06 PM ISTUpdated : Feb 01, 2022, 05:42 PM IST
Didi No 1:  সত্যিই কি শেষ হচ্ছে জনপ্রিয় শো 'দিদি নম্বর ১', কী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়

সংক্ষিপ্ত

দীর্ঘদিন ধরে প্রতিটা বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ একটি প্রচার ঝলকের মাধ্যমে জানিয়েছেন, শেষ হয়ে যাচ্ছে এত বছর ধরে চলতে থাকা জনপ্রিয় রিয়্যালিটি শো। সবকিছুরই একটা শেষ থাকে। তবে এত জনপ্রিয় একটা শো হঠাৎ করে কেন বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে হাজারো প্রশ্ন উঠছে।

দেখতে দেখতে যেন চোখের পলকে কেটে গেল ১২ বছর অর্থাৎ এক যুগ। দীর্ঘদিন ধরে প্রতিটা বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১' (Didi No 1)। বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো 'দিদি নম্বর ১' - (Didi No 1) মানেই জমজমাট খেলা, প্রচুর গিফট, আড্ডা অর্থাৎ সব মিলিয়ে মন ভাল করা একটা সন্ধ্যা। মহিলাদের নিয়ে আয়োজিত এই শো এখন একাধিক রিয়্যালিটি শো-কে বলে বলে টেক্কা দেবে। প্রতিদিন বিকেল ৫ টা  বাজলেই কফির কাপ হাতে সকলেই যেন চোখ রাখেন টিভি-র পর্দায়।  

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ একটি প্রচার ঝলকের মাধ্যমে জানিয়েছেন, শেষ হয়ে যাচ্ছে এত বছর ধরে চলতে থাকা জনপ্রিয় রিয়্যালিটি শো। সবকিছুরই একটা শেষ থাকে। তবে এত জনপ্রিয় একটা শো হঠাৎ করে কেন বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে হাজারো প্রশ্ন উঠছে। তবে দর্শকদের সমস্ত উত্তর রয়েছে প্রচারের ঝলকেই। বিষয়টি একটু খোলসা করে বলা যাক, রিয়্যালিটি শো-এর সিজন আট শেষ হচ্ছে। নতুন বছরে নতুন সিজন নিয়ে হাজির হতে চলেছেন জনপ্রিয় রিয়্যালিটি শো-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় ( Rachna Banerjee) ।

 

 

আরও পড়ুন-Ananya Panday : ডি গ্ল্যাম লুকে গর্জিয়াস অনন্যা, হট লুকে বক্ষ-বিভাজিকায় ঝড় তুললেন বলি নায়িকা

আরও পড়ুন-Deepika Padukone: ঠেলে বেরোচ্ছে বুকের খাঁজ, শর্ট ড্রেস পরতেই চরম ট্রোলড দীপিকা

আরও পড়ুুন-'ঠোঁটে কি বোলতা কামড়েছে', চরম কটাক্ষের মুখে অর্জুনের প্রেমিকা, কড়া জবাব গাব্রিয়েলার

 

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসা দিবসের দিনই  নতুন সিজন নিয়ে আসতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় ( Rachna Banerjee)। ভ্যালেন্টাইনস ডে-র দিন থেকেই চেনা সময়ে দেখা যাবে রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনা জানিয়েছেন, নয়া এপিসোডে তিনি নিজেকে নতুন ভাবে উপস্থাপিত করবেন। আগের প্রতিটা সিজনের মতোই তাকে ঘিরে থাকবেন দিদিরা। নিজেদের জীবনের সমস্ত কঠিন লড়াইকে পর্দায় তুলে ধরবেন রচনা বন্দ্যোপাধ্যায়। লড়াকু দিদির জীবনের কঠিন লড়াইয়ের সাক্ষী থাকবে 'দিদি নম্বর ১'-এর (Didi No 1) মঞ্চ। তবে জনপ্রিয় রিয়্যালিটি শো-'দিদি নম্বর ১'-এর মঞ্চে কী কী নয়া চমক থাকতে চলেছে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ২০১০ সালে শুরু হয়েছিল 'দিদি নম্বর ১'-এর (Didi No 1) পথচলা। প্রথম দিন থেকে এখনও পর্যন্ত রিয়্যালিটি শো-এর অভিনবত্ব দর্শকদের মন জয় করে নিয়েছে। যদিও মাঝে সাময়িক সময়ের জন্য সঞ্চালিকা বদল ঘটেছিল যেখানে রচনার পরিবর্তে  দেবশ্রী রায়, জুন মালিয়াকে দেখা গিয়েছিল। কিন্তু দর্শকদের অনুরোধে ফের চ্যানেল কর্তৃপক্ষ তাদের সরিয়ে ফের সঞ্চালিকার জায়গায় নিয়ে এসেছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে। জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ওয়ান'-এর  পর থেকে টলিউড অভিনেত্রী হিসেবে নয়, বরং রচনা বন্দ্যোপাধ্যায়  'দিদি নম্বর ওয়ান' হিসেবেই সকলের কাছে বেশি পরিচিত। নতুন বছরে ফের বড় চমক নিয়ে হাজির হতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় ( Rachna Banerjee)।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা