মনোক্রমে ধরা দিলেন মিথিলা, ভাইরাল হলেন বাংলাদেশি সুন্দরী

Published : Sep 22, 2020, 11:37 PM ISTUpdated : Sep 23, 2020, 03:16 AM IST
মনোক্রমে ধরা দিলেন মিথিলা, ভাইরাল হলেন বাংলাদেশি সুন্দরী

সংক্ষিপ্ত

মিথিলার রূপে মুগ্ধ হয়েছে ওপার থেকে এপার বাংলা বিনা মেকআপেই সৌন্দর্যের ভিন্ন রূপ তুলে ধরলেন বাংলাদেশি সুন্দরী মিথিলার লাবণ্যে মন জুড়িয়েছে নেটিজেনের ভক্তদের চোখ ধাঁধালো তাঁর মনোক্রমে 

ফের সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠলেন রফিয়ত রসিদ মিথিলা। নেটদুনিয়ার তারকাদের কেবল গ্ল্যামারাস ফোটোশ্যুট, টিকটক ভিডিও এছাড়া মজার ভিডিও কিংবা পোস্টে থেকে যায় একঘেয়েমি। সেখানেই নতুনত্য নিয়ে হাজির মিথিলা। যত দিন যাচ্ছে ততই ইন্টারনেটের ক্রাসের তকমা পাচ্ছেন তিনি। এবারেও তাঁর রূপে মুগ্ধ হল সাইবারবাসী। সাদা কালো রঙে ভেসেছে বাংলাদেশি সুন্দরীর মন। শাড়িতে ছবি পোস্ট করেন মিথিলা। আর তাতেই চোখ কপালে উঠল নেটবাসীর। 

আরও পড়ুনঃদার্জিলিং ট্যুর থেকে ফ্যাশনের সাতকাহন, আপনার গাইড এখন মনামী

দিন কতক আগেও শাড়ি পরা ছবিতে ভাইরাল হয়েছিলেন তিনি। মিথিলার সেই ছবিতে অদ্ভুত এক শিথিলতা খুঁজে পেয়েছিল ভক্তরা। সেই একই শাড়িতে ভিন্ন পোজেও দেখা গিয়েছে মিথিলাকে। তাঁর একাধিক পোস্টের সঙ্গে জড়িয়ে জীবনানন্দ দাশের কবিতা। "সুরঞ্জনা, আজও তুমি আমাদের পৃথিবীতে আছো, পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন, কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো, গ্ৰীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন, শুনেছো ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীর গায়ে, কী চেয়েছে? কী পেয়েছে? —গিয়েছে হারায়ে।" 

আরও পড়ুনঃআগুনের মত 'হট', বরফের মত 'কোল্ড', দুই মিশ্রণে তৈরি দেবলীনার সৌন্দর্য

আরও পড়ুনঃতৃষার সঙ্গে কি বাড়ছে কর্ণের ঘনিষ্ঠতা, ফের ভুল বুঝল রাধিকা

এর আগের ছবিটির ক্যাপশন দিয়েছিলেন, "একটা ধবল চিতল-হরিণীর ছায়া আতার ধূসর ক্ষীরে-গড়া মূর্তির মতো নদীর জলে সমস্ত বিকেলবেলা ধ’রে স্থির।~ জীবনানন্দ দাশ।" জীবনান্দ দাশের এই কবিতার পংখতির মতই ধীর, স্থির এবং শিথিল লাগছে বাংলাদেশি সুন্দরীকে। তিনি কেবল ছবি পোস্টই করেন তাই নয় সাহিত্যের প্রতি অভিনেত্রীর টান ঠিক কতটা তাও ব্যাখা করে তাঁর এই প্রতিটি পোস্ট। প্লাস্টিক বিউটি কিংবা অত্যন্ত চড়া মেকআপ নিজেকে সাজিয়ে তোলার অভিনেত্রী নন মিথিলা। যার কারণে তাঁর ভক্তমহলও খানিক ভিন্ন। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের