'মমতাতেই থাকতে চায় বাংলা', প্রচার মুখি রাজের ভিডিও ও বার্তা ভাইরাল নেট পাড়ায়

Published : Mar 28, 2021, 04:35 PM ISTUpdated : Mar 28, 2021, 04:38 PM IST
'মমতাতেই থাকতে চায় বাংলা', প্রচার মুখি রাজের ভিডিও ও বার্তা ভাইরাল নেট পাড়ায়

সংক্ষিপ্ত

সামনেই ভোট প্রচারে ব্যস্ত রাজ  বাড়িতে একাই সময় কাটাচ্ছে ইউভান শুভশ্রী ও ইউভান মিস করছে রাজকে  তবে নিজের কেন্দ্রে বিপুল ভালোসাবায় ভরে উঠছেন পরিচালক 

টলিউডের অন্যতম ব্যস্ত পরিচালক হলেন রাজ চক্রবর্তী। একাধিক ছবি থেকে শুরু করে ভোটের প্রচার, সবদিক একা হাতে সামলে চলেছেন তিনি। পাশাপাশি পরিবারকেও ব্যালেন্স করে সময় দেওয়া, ছোট ছেলে ও স্ত্রীর মনে কোনো রকম খামতি রাখতে নারাজ এই পরিচালকই এখন নিত্য বাইরে ব্যস্ত। ভোট ময়দানে কড়া যুদ্ধে বিপক্ষকে হারাতে মরিয়া রাজ। তার ফলই নিত্যতার কেন্দ্রে আসা যাওয়া।

আরও পড়ুন- ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০২১, কারা কারা জিতে নিল সেরার সেরা শিরোপা 

আর সেই স্মৃতি ও সাধারণ মানুষের ভালোবাসা সারা জীবন বুকে ধরে রাখতে ও মানুষের পাশে থাকতে এখন মরিয়া রাজ চক্রবর্তী। ব্যারাকপপুর কেন্দ্রের হয়ে লড়াই করছেন এখন রাজ। ছোট থেকে এই স্থানের মানুষের কথা জেনে ও দেখে বড় হয়েছেন তিনি। তাই তাঁর বিশ্বাস তিনি পারবেন সাধারণ মানুষের কাছ থেকে এই পদ জিতে নিয়ে তাঁদের আস্থার দাম দেওয়া। সেই সফরের কোলাজ এবার শেয়ার করলেন রাজ। 

না, কথার কথা নয়, ভিডিওতে উঠে এলো হাজার হাজার মানুষের ভালোবাসার ছবি। কথায় কথায় রাজ জানিয়েছেন, বাংলা নিজের মেয়েকেই চায়। এবারও তার ব্যতিক্রম হল না। প্রচারমুখী রাজ পুরো ক্যাম্পেনিং তুলে ধরলেন ক্যামেরা। গানে গানে তা বেঁধে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। আর লিখলেন মমতাতেই থাকতে চায় বাংলা। নিজের কেন্দ্র নিয়ে আশাবাদী রাজ তাই এখন রাত দিন এক করে করে চলেছেন প্রচার। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা