আন্তজার্তিক নারী দিবসের শুভেচ্ছা রাজের, টুইটে শেয়ার করলেন ছবি

Published : Mar 08, 2020, 11:58 AM IST
আন্তজার্তিক নারী দিবসের শুভেচ্ছা রাজের,  টুইটে শেয়ার করলেন ছবি

সংক্ষিপ্ত

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস  নারী দিবসের দিন সকাল বেলায় টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন রাজ  স্ত্রী শুভশ্রী ও মায়ের একটি ছবি পোস্ট করেই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক রাজ বিশ্বের সবচেয়ে সুন্দর সৃষ্টি হল নারী, জানিয়েছেন রাজ

আজ ৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। সারা  বিশ্ব জুড়ে এই দিনটি মহা সমারোহে পালন করা হয়। আর আজকের এই বিশেষ দিনটিকে নিয়ে সবাই ভীষণ এক্সসাইটেড। আর আজকের এই দিনটাকে আরও একটু বেশি স্পেশ্যাল করে তুলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। নারী দিবসের দিন সকাল বেলায় টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন রাজ। স্ত্রী শুভশ্রী ও মায়ের একটি ছবি পোস্ট করেই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক রাজ। দেখে নিন টুইটটি।

 

 

আরও পড়ুন-দোলের রঙেই ফুটে উঠল ভালবাসার আসল রং, ফাঁস হল ভিকি-ক্যাটের হোলি পার্টি...

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে রাজ লিখেছেন, 'বিশ্বের সবচেয়ে সুন্দর সৃষ্টি হল নারী। তাদের শক্তি, সংকল্প, ধৈর্য, ​​প্রচেষ্টার কোনও সীমা নেই এবং এর কোনও তুলনা নেই। মহিলাদের সম্মান করুন। শুধু আজকের জন্য নয়, প্রতিদিনের জন্য।' এখানেই শেষ নয়, এর পাশাপাশি হ্যাশট্যাগ দিয়েও হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেনস ডে ২০২০ লিখেছেন পরিচালক।

আরও পড়ুন-দেশজুড়ে ইয়েস ব্যাঙ্ক সংকট, এবার মুখ খুললেন পায়েল...

 সকলের প্রিয় রাজ প্রতিটি অনুষ্ঠানেও কিছু না কিছু স্পেশ্যাল করেই থাকেন। টলি পাড়ার পরিচালক হিসেবেই শুধু নয়, লাভ বার্ডস হিসেবেও বেশ নাম ডাক রয়েছে তার।   সারাবছর কাজ নিয়েই ব্যস্ত থাকেন পরিচালক। কিন্তু আজকের দিনটা যেহেতু ভীষণ স্পেশ্যাল তাই শুভশ্রীর সঙ্গেও স্পেশ্যাল কোনও চমকও রেখেছেন পরিচালক।। হাজারো কাজের মধ্যে যখই সময় পান নিজেদের একান্ত সময় ঠিক বার করে নেন এই যুগল। আর নিজেদের মতো কীভাবে সময় কাটাতে হয় সেটাও তারা ভালই জানেন। একের পর এক ছবি করে ইতিমধ্যেই প্রথম সারিতে নিজের জায়গাও পাকিয়ে নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি 'পরিণীতা' ছবিতে তার অভিনয় ইতিমধ্যেই সমালোচিত হয়েছে। এছাড়াও আর কিছুদিনের মধ্যে 'ধর্মযুদ্ধ' ছবি নিয়েও প্রেক্ষাগৃহে আসতে চলেছেন অভিনেত্রী।


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা