অবিশ্বাস্য, সাড়ে ৯ মাসেই হাতে উঠল স্টিয়ারিং, ক্যামেরায় পোজ নয়, রাজের গাড়ি চালাতে ব্যস্ত ইউভান

Published : Jun 25, 2021, 11:42 AM ISTUpdated : Jun 26, 2021, 09:21 AM IST
অবিশ্বাস্য, সাড়ে ৯ মাসেই হাতে উঠল স্টিয়ারিং, ক্যামেরায় পোজ নয়, রাজের গাড়ি চালাতে ব্যস্ত ইউভান

সংক্ষিপ্ত

দু'চাকা ছেড়ে এবার চার চাকায় মন দিয়েছে ইউভান সাড়ে ন'মাসেই গাড়ি চালাচ্ছে রাজ-পুত্র ইউভান  স্টিয়ারিং ধরে বাবার কোলের উপর বসে গাড়ি চালাতে ব্যস্ত ছোট্ট সিম্বা জোরে জোরে স্টিয়ারিং ঘোরাতে দেখে ছেলের কান্ডে হতবাক কাজ

সময় যত এগোচ্ছে ততই যেন সেলিব্রিটি হয়ে উঠছে রাজশ্রী পুত্র ইউভান। যদিও জন্মের পর থেকেই সেলিব্রিটিদের থেকে ছাঁপিয়ে গেছে একরত্তির ক্রেজ । বয়স মাত্র সাড়ে নয় মাস। সদ্য কথা বলা শিখেই বাবা ডাকে মুগ্ধ করেছিল পরিবার এবং ভক্তদের।  এবার নাকি সাড়ে ন'মাসেই গাড়ি চালাচ্ছে রাজ-পুত্র। কিছুদিন আগেই বাবার নতুন বাইকে বসে ক্যামেরায় পোজ দিয়েছিল সকলের প্রিয় সিম্বা। এবার কিন্তু ক্যামেরায় পোজ নয়, রীতিমতো স্টিয়ারিং ধরে বাবার কোলের উপর বসে গাড়ি চালাতে ব্যস্ত রাজ-পুত্র ইউভান।

 

 

দু'চাকা নিয়ে সামান্য পোজ দিয়েই ক্ষান্ত নয় ছোট্ট সিম্বা। এবার একেবার চার চাকা দিয়ে গাড়ি চালানোর হাতেখড়ি হল রাজশ্রী পুত্রের। বাবার কোলে বসে স্টিয়ারিং ঘুরিয়ে সে যে দারুণ মজা পেয়েছে তা তার ভিডিওতেই স্পষ্ট। জোরে জোরে স্টিয়ারিং ঘোরাতে দেখে ছেলের কান্ডে হতবাক কাজ। গাড়ি চালাতে চালাতেই আবার গাড়ির কাঁচ বন্ধ করতে যাচ্ছিল ইউভান। তবে বাবার বারণে ফের গাড়ি চালাতে ব্যস্ত ছোট্ট  সিম্বা।  ভিডিওটি পোস্ট করে রাজ ক্যাপশনে জানিয়েছেন, আমার ছেলে দু'চাকা ছেড়ে এবার চার চাকায় মন দিয়েছে। সাড়ে ৯ মাসেই স্টিয়ারিং ঘোরাতে শিখে গেছে সে'। ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

 


ইউভানের খুনসুটি দেখার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন নেটিজেনরা। আর এবারও তার অন্যথা হল না। ইউভানের মিষ্টি ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। মাত্র সাড়ে ৯ মাসেই সোশ্যাল মিডিয়া স্টার হয়ে উঠেছে ইউভান। ছোট থেকে তার বেড়ে ওঠার নানা মুহর্ত দেখার জন্য মুখিয়ে থাকে নেটিজেনরা। প্রথমবার বাবা ডাক শুনে আপ্লুত রাজ। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই মুহূর্তটাকে শেয়ার করেছেন রাজ। ছোট্ট ইউভানকে আদরে-শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাইবারবাসী। রাউডি বেবি থেকে টলিপাড়ার তৈমুর জন্মের পর থেকে টলিপাড়ার তাবড় তাবড় সেলেবদের তুড়ি মেড়ে টেক্কা দিচ্ছে রাজ-শুভশ্রীর ছোট্ট খুদে ইউভান। জন্মানোর পর থেকেই তারকা পুত্রকে নিয়ে হইচই-এর শেষ নেই। মাত্র নয় মাসেই বড় সেলিব্রিটিদের সঙ্গে টেক্কা দিচ্ছে তার ফ্যান-ফলোয়ারের সংখ্যা। তার যে কোনও কাজ করা মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  রাজশ্রীর এই খুদে এখন নেটদুনিয়ায় সুপার হটকেক।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা