আর জিমে গিয়ে ঘাম ঝড়ানো নয়, সাইকলিংয়েই রয়েছে মেদহীন হওয়ার উপায়, মানছেন দেবলীনা

Published : Sep 29, 2020, 11:59 PM ISTUpdated : Sep 30, 2020, 05:51 AM IST
আর জিমে গিয়ে ঘাম ঝড়ানো নয়, সাইকলিংয়েই রয়েছে মেদহীন হওয়ার উপায়, মানছেন দেবলীনা

সংক্ষিপ্ত

স্ট্রেচ মার্কস ফ্লন্ট করেই ভাইরাল হয়ে উঠেছেন দেবলীনা কুমার এবার নিজের ফিটনেস মন্ত্রে আনলেন ভিন্নতা আর জিমে গিয়ে ঘাম ঝড়াতে হবে না কাউকে মেদ ভ্যানিশ হবে সাইকলিংয়েই

অন্যান্য সময় শিমারি গাউন অথবা শাড়িতে চোখ কপালে তোলেন দেবলীনা কুমার। এবার নিজের খুঁত নিয়ে প্রকাশ্যে এলেন দেবলীনা। স্ট্রেচ মার্কস ফ্লন্ট করে ছবি আপলোড করেছিলেন। ছবি দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছে ভক্তরা। এবার সেই ছবির পরই ফিটনেস মন্ত্রে ভিন্নতা এনে ফের সকলের মন জয় করলেন তিনি। জিম করে ঘাম ঝাড়নো এখন আর নয়। সাইকলিংয়েই ঝড়বে অতিরিক্ত মেদ। সাধারণ ওয়ার্ক আউট ছাড়াও সাইকলিংও করেছেন মন দিয়ে। এখনও তাই করে চলেছেন। যার জেরে তাঁর শরীর এখন রীতিমত ফিট। লকডাউনে ফিটনেস তো দূরের বিষয়, সকলের নিত্যদিনের রুটিন গিয়েছিল বদলে। এখনও অবশ্য বদলায়নি সেই অভ্যেস। যার জেরে শরীরের মধ্যে দেখা দিচ্ছে নানা অসুস্থতা। 

আরও পড়ুনঃরূপ নয় গুণই বিচার করবে ভালবাসার ক্ষমতা, আসছে গৌরব-অর্কজার 'ওগো নিরুপমা'

তাই শরীরের বিভিন্ন অসুস্থতা কাটাতেই এলেন দেবলীনা কুমার। টলিউড নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইল ফিটনেসের নয়া মন্ত্র নিয়ে অনুপ্রেরণা জোগাচ্ছে হাজারও মানুষকে। ভারী বার্বেল তুলে অবাক করলেন সোশ্যাল মিডিয়ায় হলেন ভাইরাল। টানা কয়েক বছরের কঠোর পরিশ্রম। ভারি চেহারা থেকে ছিপছিপে ফিট চেহারায় আসতে খাটনি কম ছিল না দেবলীনা কুমারের। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ফ্যাট থেকে ফিট। নিজের একাল সেকাল তুলে ধরলেন নেটদুনিয়ার পাতায়। চেহারা ভারি ছিল তবে ফিট ছিলেন দেবলীনা।

আরও পড়ুনঃশিক্ষক-ছাত্রীর রোম্যান্সই আনছে TRP, 'এখানে আকাশ নীল'-কে কীভাবে টেক্কা দিল 'মোহর'

আরও পড়ুনঃজয়ের মুখোশ টেনে খোলার সময়, তবে কি মিটবে রাধিকা-কর্ণের ভুল বোঝাবুঝি

লকডাউনের বিনোদনের সুরাহা ছিল দেবলীনা কুমারের ইনস্টাগ্রাম। এখনও তাই আছে। লকডাউনের সময় এবং লকডাউনের পরও দেবলীনার নানা পোস্টে মনোরঞ্জন খুঁজে পেয়েছে নেটিজেনরা। তাঁর ফিটনেসের পোস্টগুলিও দ্রুতগতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়। লকডাউন চলাকালীন জিমে যেতে না পারেননি, তবুও নিয়মিত ওয়ার্ক আউট করে গিয়েছেন বাড়িতেই। ওয়ার্ক আউটেরই ফল হল টোনড ব্যাক। কখনও ওয়েস্টার্ন ব্যাকলেস পোশাকে। তো কখনও শাড়ির ব্লাউজের খোলা পিঠে নজর কেড়েছেন দেবলীনা। নেটিজেনের অবশ্য তাঁকে বেশি পছন্দ শাড়িতেই। কারণ তাঁদের মতে শাড়ির ওই ব্যাকলেস ব্লাউজেই বেশি মানায় দেবলীনাকে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা