'ওই করুন, নয়তো ছেড়ে চলে যাবে', বরকে দিয়ে পা টিপিয়ে ট্রোল শ্রাবন্তী

Published : Mar 17, 2020, 03:55 PM ISTUpdated : Mar 17, 2020, 03:56 PM IST
'ওই করুন, নয়তো ছেড়ে চলে যাবে', বরকে দিয়ে পা টিপিয়ে ট্রোল শ্রাবন্তী

সংক্ষিপ্ত

বরকে দিয়ে রীতিমত পা টেপালেন শ্রাবন্তী ভিডিও পোস্ট করলেন রোশনের মুহূর্তে তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল আবারও ট্রোলের শিকার শ্রাবন্তী

টলিউডে পা রাখার পর থেকেই একের পর এক ছবি করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর হাঁসি, লুক ও পর্দায় উপস্থাপনাতেই এক কথায় মুগ্ধ ছিলেন দর্শকেরা। এখনও যার ব্যাতিক্রম ঘটেনি। তবে ছবির সংখ্যা বেশ কমিয়ে এনেছেন শ্রাবন্তী। শেষ মুক্তি পাওয়া ছবি ছিল টেকো। বর্তমানে শ্যুটিং-এর পাশাপাশি চুটিয়ে সংসার করছেন শ্রাবন্তী। 

আরও পড়ুনঃমধুচক্রের ডেরা থেকে হাতেনাতে ধরা পড়েছিলেন বলিউডের এই অভিনেত্রীরা, রইল তালিকা

আরও পড়ুনঃকরোনা আতঙ্কে বলিউড, কীভাবে দিন কাটাচ্ছেন দীপিকা

তবে ভক্তরা অভিনেত্রীর অভিনয় গুমে যতটাই মুগ্ধ, ততটাই সমালোচনার বিষয় করে তোলেন তাঁর ব্যক্তিগত জীবন। তিন তিনটি বিয়ে অভিনেত্রী। ফলে মজার ছলে পোস্ট করা ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে। শুরু তাই নয়, রীতি মত ট্রোলের শিকারও হতে হচ্ছে তাঁকে। শ্রাবন্তী ও রোশনের সম্পর্কের রসায়নের কথা কম বেশি সকলেরই জানা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একাধিক ছবি এই মুহূর্তে ভাইরাল। 

 

আরও পড়ুনঃপ্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া বিনোদন মহলে

তবে এবার যা করলেন শ্রাবন্তী তা রীতিমত নজর কাড়ল নেটিজেনদের। সেলেব দম্পতিদের মধ্যে সম্পর্ক কেমন, তা জানার আগ্রহ থাকে সব ভক্তদেরই। তাই প্রকাশ্যে নিজের সম্পর্কের সমীকরণকে তুলে ধরতে রীতিমত রোশনকে দিয়ে পা টেপালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বেজে উঠল ম্যায় জরুকা গুলাম গান। এই ভিডিও পোস্ট হওয়া মাত্রই নেট দুনিয়ায় ঝড় উঠল। প্রকাশ্যেই রোশনকে উদ্দেশ্য করে নেটিজেনরা উপদেশ দিলেন-ওই করুন, নয়তো ছেড়ে চলে যাবে। যদিও এই ধরনের মন্তব্য স্পর্শ করতে পারল না শ্রাবন্তী বা রোশনের মধ্যে থাকা সম্পর্কের উষ্ণতাকে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা