'হ্যান্ডসাম না আমার এক্স', বিবাহবার্ষিকীতে প্রাক্তন স্বামীকে নিয়ে গোপন তথ্য ফাঁস শ্রীলেখার

Published : Nov 21, 2020, 10:58 AM IST
'হ্যান্ডসাম না আমার এক্স', বিবাহবার্ষিকীতে প্রাক্তন স্বামীকে নিয়ে গোপন তথ্য ফাঁস শ্রীলেখার

সংক্ষিপ্ত

   সোশ্যাল মিডিয়ায় ফের বোমা ফাটালেন শ্রীলেখা আজও হয়তো প্রাক্তনকে ভুলতে পারেননি অভিনেত্রী  বিবাহবার্ষিকীর দিন প্রাক্তনের সঙ্গে ছবি পোস্ট করে বোমা ফাঁটিয়েছেন শ্রীলেখা  ভক্তদের উদ্দেশ্যে রীতিমতো কড়া বার্তা দিয়েছেন শ্রীলেখা

শ্রীলেখা মিত্র। নামটাই যেন যথেষ্ঠ। পুরুষদের আকৃষ্ঠ করতে তার জুড়ি মেলা ভার। এই বয়সে এও নেটদুনিয়ায় নিজের জায়গাটা বেশ জাকিয়ে ধরে রেখেছেন অভিনেত্রী। সে শরীরী উত্তেজনামূলক ছবি বা ভিডিও পোস্ট করেই হোক, কিংবা বাঙালি কন্যার শাড়ির ভাঁজে ক্লিভেজ উন্মুক্ত করেই হোক, সবেতেই সাবলীল শ্রীলেখা। পর্দাতেই তার নজরকাড়া উপস্থিতি সকলেরই নজর কাড়ে। কাজের প্রতি, নিজের প্রতি আত্মবিশ্বাসী অভিনেত্রী নিজেও জানেন বহু পুরুষের স্বপ্নের রাজকন্যা তিনি।

আরও পড়ুন-রাস্তায় মাঝেই শর্ট ফ্রকে উদ্দাম নাচে মত্ত সন্দীপ্তা, 'স্লো মোশন' ভিডিওতে চমক বঙ্গতনয়ার...


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের বোমা ফাটালেন শ্রীলেখা। যা প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের চোখ কপালে উঠেছে, তা কী এমন করলেন অভিনেত্রী, যা নিয়ে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টা একটু খোলসা করে বলা যাক, আজ থেকে ঠিক ১৭ বছর আগে ২০ নভেম্বর শিলাদিত্য সান্যালের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন শ্রীলেখা। সম্পর্ক থাকলে ১৭ বছর বিবাহবার্ষিকী হতো তাদের।  কিন্তু সেদিন আর এল না। ২০১৩ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় । সম্প্রতি আজও হয়তো প্রাক্তনকে ভুলতে পারেননি অভিনেত্রী, তাই তিনি সিঙ্গল। বিবাহবার্ষিকীর দিন প্রাক্তনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে রীতিমতো বোমা ফাঁটিয়েছেন শ্রীলেখা।

 

বিচ্ছেদ হয়ে গেলেও আজও কোথায় একটা রয়ে গেছে সম্পর্কের বন্ধন। বিয়ের ১৭ বছর পার হলেও বিবাহবার্ষিকীর দিন জীবনের স্পেশ্যাল মানুষটার নিয়ে দু-এক লিখেও ফেললেন শ্রীলেখা। দুজনের বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'আজ হতে পারত আমাদের ১৭ তম বিবাহবার্ষিকী। হ্যান্ডসাম না আমার প্রাক্তন। তাই তো সেভাবে আর কাউকে মনে ধরল না। তবে স্যাড ইমোজি  বা শুভ বিবাহবার্ষিকী লিখলেই কিন্তু তখনই আনফ্রেন্ড করে দেব'। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে রীতিমতো ওয়ার্নিং দিয়েছেন শ্রীলেখা। অভিনেত্রীর কথামতো যদিও কেউ স্যাড ইমোজি দেয়নি। তবে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। শিলাদিত্য ও শ্রীলেখার এক কন্যাসন্তান রয়েছে, যার নাম ঐশী, তিনি বর্তমানে অভিনেত্রীর কাছেই থাকেন। পরিচালক অংশুমান ব্যানার্জির শর্টফিল্ম  '১২ সেকেন্ড'-এ শ্রীলেখা ও শিলাজিৎকে জুটি বাঁধতে দেখা যাবে। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়