কাজ নিয়ে ব্যস্ত রাজ, ছেলের যত্নের মাঝেই পরিচালককে চুম্বনে ভরিয়ে দিলেন শুভশ্রী

Published : Nov 21, 2020, 09:22 AM ISTUpdated : Nov 21, 2020, 11:51 AM IST
কাজ নিয়ে ব্যস্ত রাজ, ছেলের যত্নের মাঝেই পরিচালককে চুম্বনে ভরিয়ে দিলেন শুভশ্রী

সংক্ষিপ্ত

মন দিয়ে ওয়ার্ক কল নিয়ে ব্যস্ত রাজ চক্রবর্তী কাজপ্রেমী ব্যস্ত রাজকে বিরক্ত করছে কে সেই বিরক্ত করার মানুষকে দারুণ সুন্দরী বলে ফেললেন খোদ পরিচালক রাজই

মন দিয়ে কাজ করার চেষ্টায় ছিলেন রাজ। ফোনে চলছে জরুরি কল। তারই মাঝে এসে পড়লেন শুভশ্রী। সেলেব দম্পতি মিলে ক্রমাগত সোশ্যাল মিডিয়ার হটকেক হয়ে উঠছেন। কখনও ঘনিষ্ঠ আলিঙ্গনে তো কখনও একে অপরের গালে চুম্বনে মেতে। সম্প্রতি এমন ঘনিষ্ঠতায় মজেই ভিডিও শেয়ার করলেন রাজ এবং শুভশ্রী। ভিডিও, ছবিতে দেখা যাচ্ছে রাজ ফোনের মধ্যে জরুরি কলে মগ্ন। সেখানে শুভশ্রী প্রথমদিকে তাঁকে কাজ করতে দিলেও পরের দিকে শুরু করেন বিরক্ত করা। 

এই বিরক্ত আবার আক্ষরিক অর্থের বিরক্ত নয়। রাজকে এক মুহূর্তও চোখে হারাতে রাজি নন তিনি। ছেলে ইউভানের কাছে অধিকাংশ সময়টা থাকেন শুভশ্রী। সেখান থেকেই বাকি সময়টা রাজকেই দিতে চান তিনি, সেটাই স্বাভাবিক। রাজের অবশ্য এই ধরণের বিরক্ত বেশ ভালই লাগে। করোন আবহে খানিক সুবিধাই হয়েছে বলেই মনে হচ্ছে। পরিবারকে সময় দিতে পারছেন তাবড় তাবড় তারকারা। 

আরও পড়ুনঃ'কেউ কি আছো', মধ্যরাতে কার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন মধুমিতা

শুভশ্রী হঠাৎই রাজকে জড়িয়ে ধরেছেন পিছন থেকে। তারপরই ক্রমাগত চুম্বনে মত্ত রইলেন শুভশ্রী। সেলেব দম্পতির ছেলে ইউভানকে নিয়েই আপাতত মত্ত থাকে সোশ্যাল মিডিয়া ইউজাররা। এখন সেই দিক থেকে আকর্ষণ সরেছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিকে। তাঁদের ছবি ভিডিও এখন ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। রাজ-শুভশ্রীর জুটি যে দিনের পর দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে নতুন প্রজন্মের অনুরাগীদের কাছে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়