Viral Video: স্বস্তি নেই জীবনে, একটা বিস্কুট খেতেই অশান্তি, কোন পরিস্থিতিতে এ হাল শ্রীলেখার

Published : Jan 16, 2022, 02:28 PM IST
Viral Video: স্বস্তি নেই জীবনে, একটা বিস্কুট খেতেই অশান্তি, কোন পরিস্থিতিতে এ হাল শ্রীলেখার

সংক্ষিপ্ত

বার এক মজার পোস্ট শেয়ার করলেন শ্রীলেখা। ভিডিওতে দেখা গেল তাঁর হাতে একটি বিস্কুট, কিন্তু শান্তি ও স্বস্তিতে খেতে পারছেন না তিনি। কারণ তাঁর চারপাশ জুড়ে রয়েছে তিন পোষ্য, সারমেয় ঠিক কতটা প্রিয় শ্রীলেখার, তা আলাদা করে ভক্তদের বলে বোঝাতে হবে না।

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), সোশ্যাল মিডিয়ায় (Viral Post) বরাবরই অ্যাক্টিভ তিনি। মাঝে মধ্যেই তাঁর শেয়ার করা পোস্ট নেট দুনিয়ায় হয়ে ওঠে ভাইরাল। এবার এক মজার পোস্ট (Funny Post) শেয়ার করলেন তিনি। ভিডিওতে দেখা গেল তাঁর হাতে একটি বিস্কুট, কিন্তু শান্তি ও স্বস্তিতে খেতে পারছেন না তিনি। কারণ তাঁর চারপাশ জুড়ে রয়েছে তিন পোষ্য, সারমেয় ঠিক কতটা প্রিয় শ্রীলেখার, তা আলাদা করে ভক্তদের বলে বোঝাতে হবে না। এবার সেই সারমেয়দের জ্বালায় তিনি অতিষ্ট, শ্রীলেখার মুখের একটি বিস্কুটই চাই তাঁদের। মজার এই ভিডিও শেয়ার করে নিলেন তিনি রবিবার সকালে সকলের সঙ্গে। 

অন্যদিকে দিনভর একের পর এক সেলিব্রিটির (Tollywood Celebrity) করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে সামনে, তেমনই করোনায় আক্রান্তের খবর শেয়ার করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ।  এই খবর প্রকাশ্যে আসতেই সকলেই অভিনেতারর দ্রুত আরোগ্য কাম্য করে। দিনভর একের পর এক সেলেবের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। টলিউডে (Tollywood Celebrity) সেলেব মহলে করোনার দাপট। গত কয়েকমাস ধরে রমরমিয়ে চলছিল ছবির কাজ, চলছিল সিনে দুনিয়া চেনা ছন্দে, এমনই অবস্থায় বছরের শুরুতে করোনার কোপে নাজেহাল বিভিন্ন সেক্টর। একের পর এক সেলেবের করোনায় আক্রান্ত হওয়ার খবর উঠে আসছে সামনে।

২০২১-এর শেষ থেকেই আবারও জাঁকিয়ে বসেছে করোনা (COVID 19), ঝড়ে গতিতে বেড়ে চলেছে সংক্রমণ। সেলেব দুনিয়া (Cine World) থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে একের পর এক সেলিব্রিটিদের করোনা পজিটিভ  (Corona Positive) খবর নেট দুনিয়ার পাতায় উঠে আসতে দেখা যাচ্ছে। সিনে দুনিয়াকে ছন্দে ফেরাতে মরিয়া সেলেবমহল এবার একের পর এক করোনার জেরে গৃহবন্দি, টলিউড থেকে শুরু করে বলিউড, একের পর এক সেলেবদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে।  

শ্রীলেখা মিত্র বরাবরই ভিষণ রকমের স্পপষ্টবাদী। প্রথম যখন করোনা থাবা বসিয়েছিল, তখন সকলেই অপেক্ষায় ছিল, কবে আসবে করোনার ভ্যাকসিন, সেই ভ্যাকসিন পাওয়ার জন্য ও দেওয়ার জন্য মরিয়া ছিলেন সকলে। এরপর এলো ডবল ডোজের প্রসঙ্গ। ডবল ডোজ নিয়ে সাবধানতা মেনে চললে হবে না করোনা, এমনটা স্পষ্ট ধারনা জন্মে গিয়েছিল একশ্রেণীর মানুষের, কিন্তু তা মিথ্যে প্রমান করল তৃতীয় ঢেউ। একের পর এক করোনায় আক্রান্তের খবর এলো সামনে। কিছুদিন আগে সেই প্রসঙ্গেও মুখ খুলেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, সাফ জানিয়ে ছিলেন তিনি, ডবল ভ্যাকসিন যেন ষড়যন্ত্র, সোশ্যাল মিডিয়ায় সপাট প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা