পুলিশের মানবিকতা দেখে চোখে জল শুভশ্রীর, দিলেন ভাল থাকার বার্তা

Published : Apr 03, 2020, 12:32 PM IST
পুলিশের মানবিকতা দেখে চোখে জল শুভশ্রীর, দিলেন ভাল থাকার বার্তা

সংক্ষিপ্ত

মারণ ভাইরাসের মোকাবিলা করতে সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার মহামারি নিয়ে মানুষকে সচেতন করতেই অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের  অঞ্জন দত্তের  বেলা বোস-গানেই বাজিমাত করলেন গড়িয়াহাট থানার ওসি পুলিশের এই ভাইরাল গান রিটুইট করে মনের কথা শেয়ার করেছেন শুভশ্রী

করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। এই মারণ ভাইরাসের মোকাবিলা করতে সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। দীর্ঘ ২১ দিনের লকডাউনে প্রত্যেকেই নিজেদের মতোন করে সময় কাটাচ্ছেন। প্রশাসনের তরফ থেকেই সবাই ঘর থাকার অনুরোধ জানানো হচ্ছে। যদিও একটা অংশের মানুষ গৃহবন্দি থাকলেও পুলিশের অবস্থাটা একবার ভাবুন তো। তারা দিনরাত এককরে সকলকে সচেতনার বার্তা দিয়েই  যাচ্ছেন। তাতেও কি আখেরে কোনও লাভ হচ্ছে। সবাই তা মেনে চলছে না। আর এত বলার পরও যখন কোনও কাজ হচ্ছে না তখন অন্যভাবে রাস্তায় নামল কলকাতা পুলিশ কর্মীরা। 

আরও পড়ুন-'এমন পুরুষের ছবি দেখব অথচ তার প্রেমে পড়ব না', মিঠুনকে নিয়ে বিস্ফোরক বয়ান রুশ কন্যার...

দেশজুড়ে এই লকডাউনকে যারা অমান্য করে এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের ঘরমুখী করতেও নতুন প্রয়াস কলকাতা পুলিশের। এই মারণ ভাইরাস কতটা জনজীবনে প্রভাব ফেলতে পারে সেটা বুঝিয়ে সকলে একত্র হয়ে গান ধরলেন কলকাতা পুলিশ কর্মীরা। সেই বিখ্যাত অঞ্জন দত্তের গান 'বেলা বোস'-গানেই বাজিমাত করলেন গড়িয়াহাট থানার ওসি। গানের সুর এক থাকলেও বদলে গিয়েছে গানের কথা। নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল এই গান। আর পুলিশের এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে শুভশ্রী। পুলিশের এই ভাইরাল গান রিটুইট করে শুভশ্রী জানিয়েছেন। এটা দেখার পর তার চোখে জল চলে এল। এবং সকলে যাতে ভাল থাকে সেই কথা জানিয়েছেন অভিনেত্রী। দেখে নিন টুইট পোস্টটি।

 

 

আরও পড়ুন-শেহনাজের ভক্তের অশালীন আচরণ, অভিযোগ দায়ের বিগ বস প্রতিযোগী দেবলীনার...

কলকাতা পুলিশের এই উদ্যোগে সকলেই মুগ্ধ হয়েছেন। তাদেরকে উৎসাহ দিতে  সারা শহরে জ্বলে উঠেছে ফ্ল্যাশ লাইটের ঝলকানি। মুহূর্তের মধ্যে যেন আলোর রোশনাইয়ে ভরে উঠেছিল গোটা শহর। ইতিমধ্যেই করোনা নিয়ে ত্রস্ত গোটা দেশ। আতঙ্কের আর এক নাম করোনা। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। একের পর এক অভিনেতা-অভিনেত্রীরাও করোনো নিয়ে আতঙ্কিত।  কিন্তু সাম্প্রতিক কালের এই ছবি যেন করোনার অন্য সুর গাইছে। 

আরও পড়ুন-আয়ুর্বেদিক ওষুধেই জব্দ করোনা, বেঙ্গালুরুর ডাক্তারের হাতে সুস্থ হলেন প্রিন্স চার্লস...

আরও পড়ুন-করোনার জেরে পিছিয়ে গেল ২০২৭ এশিয়ান কাপের আয়োজক দেশ বেছে নেওয়ার ডেড লাইন...

আরও পড়ুন-করোনায় আক্রান্ত হয়ে মৃ্ত্যু হল মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট পাফ দিউফের...

 

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা