সাতপাকে বাঁধা পড়লেন অনির্বাণ, ঘুচল মোস্ট এলিজেবল ব্যাচেলারের তকমা

Published : Nov 27, 2020, 12:30 AM ISTUpdated : Nov 27, 2020, 12:32 AM IST
সাতপাকে বাঁধা পড়লেন অনির্বাণ, ঘুচল মোস্ট এলিজেবল ব্যাচেলারের তকমা

সংক্ষিপ্ত

দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। বিয়ে করেছেন থিয়েটার অভিনেত্রী মধুরীমা গোস্বামীকে। 

আগে থেকেই পরিচিত। দীর্ঘদিনের বন্ধু। তাঁর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মন থেকে আগেই ঠিক করে ফেলেছিলেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্য। পাত্রী কে, অনেকেরই জানাছিল। তাঁর দীর্ঘদিনের বন্ধু মধুরীমা গোস্বামী।

আরও পড়ুন-লাভ জিহাদের পক্ষে সত্যি কি সওয়াল করেছিলেন শাহরুখ, গৌরীকে নিয়ে কেন করেছিলেন এমন উক্তি

বৃহস্পতিবার সেই সল্টলেকে ন্যাশনাল মাইন ইনস্টিউটে করা হয়েছিল অনুষ্ঠানের আয়োজন। বিয়েতে লাল রঙের পাঞ্জাবী পরে ছিলেন অভিনেতা। পাত্রী মধুরীমাও সেই পছন্দ ছিল। সেই মতো দুজনই লাল রঙের পোশাক পরেন। করোনা আবহের মধ্যে বিয়ে করছেন। সেভাবে কোনও জাঁকজমক করতে দেখা গেল না। রেজস্ট্রি ও সিঁদুর দানের মধ্যদিয়ে নমো নমো করে বিয়ে সেরে ফেললেন তিনি।

আরও পড়ুন-বিবাহবিচ্ছেদের পরও হাউ হাউ করে কাঁদতেন সইফ, ট্রমা কাটাতেই কি আঁকড়ে ধরেছিলেন করিনাকে

নাট্যচর্চার সঙ্গে যুক্ত বান্ধবী মধুরিমা গোস্বামীকে বিয়ে করলেন টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার অভিনেতা অনির্বাণ। অনির্বাণ আর মধুরীমা বেশ কয়েকটি নাটকে প্রযোজনার কাজ করেছেন। বৃহস্পতিবার তাঁর অনুগামীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা গিয়েছিল। পাত্রী মধুরীমা পুরোপুরিভাবেই থিয়েটার অভিনেত্রী। মুকাভিনয় নিয়ে তাঁর পড়াশুনা। রবীন্দ্রভারতীর ছাত্রীর বাবা পদ্মশ্রী মুকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। খুবই সাধারণ ভাবে বিয়ের অনুষ্ঠান করলেন তাঁরা।
    
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা