ফের অশ্লীল ভাষায় কটাক্ষ স্বস্তিকাকে, ফেসবুককে হাতিয়ার করেই চলছে আক্রমণ

Published : Jul 22, 2020, 09:45 AM ISTUpdated : Jul 22, 2020, 09:50 AM IST
ফের অশ্লীল ভাষায় কটাক্ষ স্বস্তিকাকে, ফেসবুককে হাতিয়ার করেই চলছে আক্রমণ

সংক্ষিপ্ত

ফের অশ্লীল ভাষায় আক্রমণ করা হল জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে একের  পর এক কটুক্তিকে ভরে উঠছে তার সোশ্যাল মিডিয়ার পাতা ফেসবুককে হাতিয়ার করেই আবার আক্রমণ করা হয়েছে অভিনেত্রীকে  এই প্রোফাইলের বিরুদ্ধে গিয়ে তিনি রিপোর্টও করেছেন

 টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের বরাবরই তিনি স্বপ্রতিষ্ঠিত। প্রতিবাদের ঝড় সবসময়েই উঠেছে তার গলায়। কোনও কিছু মুখ বুঝে সহ্য করা তার সহজাত নয়। অন্যায়ের বিরুদ্ধে সবসময়েই তিনি গলা চড়িয়ে গর্জে ওঠেন।  ফের অশ্লীল ভাষায় আক্রমণ করা হল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। একের  পর এক কটুক্তিকে ভরে উঠছে তার সোশ্যাল মিডিয়ার পাতা। কিন্তু কেন এমনটা হচ্ছে এটাই তিনি  বুঝতে পারছেন না।

আরও পড়ুন-ফের দ্বিতীয়বারও কোভিড-১৯ পজিটিভ বিখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক, উদ্বিগ্ন নেটিজেনরা...

ফের ফেসবুকে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। আর এই ফেসবুককে হাতিয়ার করেই আবার আক্রমণ করা হয়েছে অভিনেত্রীকে। তবে এবারও তিনি ফুঁসে উঠেছেন। তিনি কোনওদিনই চুপ করে থাকার মানুষ নন, সেই কারণেই যেই প্রেফাইল থেকে অশ্লীল নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে অভিনেত্রীকে সেই প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে তিনি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। দেখে নিন পোস্টটি,

 

আরও পড়ুন-২দিনের লকডাউনই ঘুম কাড়ল টলিউডের, চিন্তিত তারকা-কলাকুশলীরা...

কবে এই সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এই নোংরা অশ্লীলতা বন্ধ হবে, এই প্রশ্নই তুলেছেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, এই ধরনের বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষেরা নিজের প্রেফাইল ব্লক করে রেখে অন্যের টাইমলাইনে গিয়ে কটাক্ষ করেন। পাশাপাশি এই প্রোফাইলের বিরুদ্ধে গিয়ে তিনি রিপোর্টও করেন। তবে এই প্রথম নয়, কিছুদিন আগেও ধর্ষণ ও অ্যাসিড ছোঁড়ার হুমকি দিয়েছিলেন এক যুবক।  সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকাকে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি, ধর্ষণের হুমকি ক্রমাগত দিতে থাকেন হুগলির ওই ব্যক্তি। অবশেষে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে।হুগলি জেলার মোগড়া থেকে কৌশিক দাস নামে ওই ব্যক্তিতে ধর্ষণ ও অ্যাসিড হামলার অভিযোগে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।  এবং স্বস্তিকার নামে ভুয়ো উদ্ধৃতি নিয়ে সংবাদ প্রকাশের অভিযোগের ভিত্তিতে এক সাংবাদিককেও গ্রেফতার করেছে  পুলিশের সাইবার বিভাগ।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা