মা আর সন্তান-এর সম্পর্কে গোত্রে প্রয়োজন কতটা! প্রশ্ন তুলে প্রকাশ্যে ছবির ট্রেলার

Published : Jul 26, 2019, 04:46 PM ISTUpdated : Jul 26, 2019, 04:53 PM IST
মা আর সন্তান-এর সম্পর্কে গোত্রে প্রয়োজন কতটা! প্রশ্ন তুলে প্রকাশ্যে ছবির ট্রেলার

সংক্ষিপ্ত

প্রকাশ্যে এল গোত্র ছবির ট্রেলার মা ছেলের সম্পর্কের গল্পই এবার উইন্ডোস-এর ঝুলিতে ধর্মীয় গোঁড়ামী থেকে সামাজিক সমস্যা, চিত্রনাট্যে ঠাঁই মিলল সকলেরই জন্মাষ্টমীর দিন প্রকাশ্যে এই ছবি

প্রকাশ্যে এল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি গোত্র-র ট্রেলার। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির গান রঙ্গবতী ও তার টিজার। সেখান থেকেই স্পষ্ট হয়েগিয়েছিল ছবির বিষয় বস্তু, গোত্র। এখনও পর্যন্ত এই সমাজে ধর্মের নামে মানুষ মানুষকে কাছ থেকে সরিয়ে দিতে দ্বিধা বোধ করে না। সেই সামাজিক ঘটনাকে কেন্দ্র করেই শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের পরবর্তী ছবির প্রেক্ষাপট। 

আরও পড়ুনঃ হ্যাশ ট্যাগ মিটু এবার ওয়েব সিরিজের চিত্রনাট্য, পরিচালনায় বাংলাদেশের পরিচালক সাজ্জাদ সুমন

শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার। সেখানেই ধরা দিল গল্পের এক নতুন আঙ্গিক। এক মা ছেলের সহজ সম্পর্কের গল্প। যেখানে রাগ, মান অভিমান, স্নেহ, দেখা মিলল সব অনুভুতিরই। বাড়ির নতুন কেয়ার টেকার নাইজেল। একজন জেল খাটা আসামি, ধর্ম মুসলিম। তাঁকেই নিয়োগ করা হল গোবিন্দ বাড়ির দেখাশোনার কাজে। বাড়ির গিন্নি তাঁর রাধাগোবিন্দকে নিয়ে ব্যস্ত। ফলে ধর্মীয় গোঁড়ামির প্রসঙ্গ চলেই আসে। কিন্তু না, তাঁদের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে সহজ হয়ে গেল। মিলল সহজ সমাধানও। কাছের মানুষ হতে গেলে কি গোত্রের প্রয়োজন হয়। তবে সমাজ কতটা মেনে নেবে, কতদিন পাড়বে বাড়ির কেয়ার টেকার গোবিন্দধাম আগলে রাখতে! সেই নিয়েই এবার প্রশ্ন তুলল গোত্র ছবির ট্রেলার।

জন্মাষ্টমীর দিনই মুক্তি পেতে চলেছে এই ছবি। বর্তমানে শেষ ছবির কাজ। এখানেই পাঁচ বছর পর আবারও দেখা মিলবে নাইজেল আক্কার। সঙ্গে এই ছবিতে থাকছেন মানালি দে, খরাজ মুখোপাধ্যায় প্রমুখেরা। তারেখ আলি থেকে তারেখ হয়ে ওঠার গল্প নিয়েই এবার হাজির হতে চলেছে উইন্ডোস প্রডাকশন।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা