প্রেমদিবসে টানটান পর্ব, পাল্টে যাচ্ছে অপরাজিতা অপু ধারাবিকের সময়

Published : Feb 13, 2022, 10:17 AM IST
প্রেমদিবসে টানটান পর্ব, পাল্টে যাচ্ছে অপরাজিতা অপু ধারাবিকের সময়

সংক্ষিপ্ত

টানা এক বছর টিআরপি-তে সেরার সেরা লড়াইয়ে বাজিমাত করে এবার ছন্দে ফিরতে প্রেম দিবসে নতুন চমক, কী ঘটতে চলেছে অপুর জীবনে। 

জি বাংলা (Zee Bangla) সিরিয়াল অরাজিতা অপু (Aparajita Apu), এক কথায় বলতে গেলে এখন টানটান উত্তেজনা। গল্পে হাজির নতুন মোড়। নতুন সদস্য। টিআরপি-র (TRP List) তালিকাতে নিজের জায়গা পাকা করতে একের পর এক চমক, বর্তমান অপু ও দীপুর মাঝে বর্তমান তৃতীয় ব্যক্তি, প্রেমদিবসের চমকে লুকে মৃত্যুভয়, কী ঘটতে চলেছে ধারাবাহিকে! জানতে এবার চোখ রাখতে হবে একটু অন্যসময়। এবার আঈর সাড়ে আটটা নয়। এই ধারাবাহিক দেখতে গেলে সোমবার থেকে নজর রাখতে হবে টিভির পর্দায় ঠিক সন্ধ্যে ছটায়। 

কয়েকদিন আগেই কেটেছে দ্বৈপায়ন ঝড়, যাকে  বুঝিয়েও রাখা গেল না ধরে। কোথাও গিয়ে যেন যে দৃঢ়় প্রতীজ্ঞায়, সাজা খাটতে নারাজ। এমন পরিস্থিতিতে কী হতে পারে, সবটাই অনুমান করার চেষ্টা করেছিল অপু। কিন্তু দ্বৈপায়ন এত সহজে সবাইকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। মুহূর্তের মধ্যে সে স্থির করে ফেলে নতুন পরিকল্পনা। আর তা দিয়েই এবার নতুন  করে শুরু হয়ে যায় কাজ। কে এই নতুন মহিলা, কী করতে চলেছে দ্বৈপায়ন!

ঠিক ভুলের বিচারে নিজেকে সঠিক প্রমাণ করতে পারলেও পরিবারের কাছে কি তাঁর মুখ থাকবে! স্বামীর ভুল মেনে নিতে নারাজ সুপর্দা। বাড়ির সেজ বইয়ের কপালে এত শোক, প্রথমটায় মিলছিল না স্বামী সোহাগ, পরবর্তীতে স্বামীর পরকীয়ার কথা জানতে পারা, যাওবা লোক দেখানো হলেও বরের থেকে ভালোবাসা জুটল সুপর্ণার কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়ালো অপু। ভাসুরের সব কেচ্ছা ফাঁস করে তাকে জেলে ভরল অপু, পলকে উধাও পরিবারের সুখ শান্তি, বিডিও হওয়ার পর থেকেও নানান ঝড়ের সম্মুখীন হতে হচ্ছে অপুকে। তবে বাইরের ঝড় সামলানো অপুর কাছে বাঁ হাতের খেল, তবে পরিবারের ঝড় সামলানোটাকি এতটাও সহজ! বোধ হয় নয়। আর তা এবাার হারে হারে বুঝতে পারছে অপু, সঠিক ন্যায় বিচার সব সময় সহজ হয় না। তা বুঝতে বাকি থাকল না তার। এরই মধ্যে মিলেছিল দ্বৈপায়নের মৃত্যু সংবাদ। তাতেই সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল সম্পূর্ণা। তবে বর্তমানে প্রমাণিত বেঁচে আছে দ্বৈপায়ন, এবার কি করবে অপু! সবটা পরিকল্পনা করা শুরু করে সে নতুন করে। সকলেই যখন একযোগে অপুর সমালোচনা করতে ব্যস্ত, ঠিক তখনই অপুর (Apu) চোখে পড়ে দ্বৈপায়ন। সে টের পায়, বেঁচে আছে বাড়ির সেজ ছেলে। সকাল হতেই সকলকে তা জানাতে আকাশ থেকে পড়ে সকলে। আর ঠিক তখনই খোলসা করে দীপু, লকাপে যিনি মারা গিয়েছেন, তিনি আসলে দ্বৈপায়ন নন, তিনি হলেন চোর, আর পালিয়ে গিয়েছে যে সেই হল দ্বৈপায়ন। 

আরও পড়ুন- অস্ত্রোপচার সফল, কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

আরও পড়ুন- 'কাঁচা বাদাম' জ্বরে কাবু গোটা বিশ্ব, এই ট্রেন্ডে গা ভাসাল সৃজিত-মিথিলার মেয়ে আইরা

বাড়ির ছোট বউ মা অর্থাৎ অপুর চাঞ্চল্য পাশাপাশি বুদ্ধি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে দর্শকেরা। মিষ্টি স্বভাবের এই মেয়েটির চোখে অনেক বড় স্বপ্ন, সংসার করা তার জন্য বেশ কঠিন ছিল, কারণ দিনরাত্রি সে স্বপ্ন দেখত একটি বড় চাকরি করার। বর্তমানে এই সিক্যুয়েল টানটান উত্তেজনা অপরাজিত অপু ধারাবাহিকে। অপুর ভাগ্যে কি লেখা আছে তা জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ঠিক সন্ধে ৬ টায়।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা