'ইন্ডাস্ট্রির কারণেই মানসিক চাপে ভুগছিলেন সুশান্ত', পুলিশি জেরায় মুখ খুললেন অভিনেতার বাবা

Published : Jun 17, 2020, 10:08 AM ISTUpdated : Jun 17, 2020, 11:34 AM IST
'ইন্ডাস্ট্রির কারণেই মানসিক চাপে ভুগছিলেন সুশান্ত', পুলিশি জেরায় মুখ খুললেন অভিনেতার বাবা

সংক্ষিপ্ত

পুলিশের কাছে মুখ খুললেন সুশান্তের বাবা  বলি ইন্ডাস্ট্রি  নিয়ে মানসিক চাপে ভুগছিলেন ছেলে সুশান্ত পুলিশকে জানিয়েছেন তিনি দীর্ঘ কয়েকদিনের জল্পনাতেই  যেন শিলমোহর দিল সুশান্তের বাবা সুশান্তের বাবার বয়ানের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে

মানসিক চাপ থেকেই আত্মহত্যা করেছেন সুশান্ত। সুশান্তের ফ্যানেরাও এটাই দাবি করেছেন। ইতিমধ্যেই  বলি সেলিব্রিটিরাও একাংশদের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও হ্যাশট্যাগ 'বয়কট করণ জোহর'  ট্রেন্ডিং চলছে।  এবার সেই জল্পনাতেই শিলমোহর দিল সুশান্তের বাবা। ইতিমধ্যেই  ৬ জনের সঙ্গে কথা বলেছে পুলিশ। তাদের সকলেরই বয়ান রেকর্ড করা হয়েছে। তাদের মধ্যে সুশান্তের বোন, দুই ম্যানেজার, সুশান্তের কুক, বন্ধু অভিনেতা মহেশ, এবং পরিচারিকাকেও জেরা করা হয়েছে। 

আরও পড়ুন-কাঠগড়ায় সলমন-করণ, ক্ষোভে কুশপুতুল পোড়াচ্ছেন সুশান্তের ভক্তরা...


সুশান্তের বাবা কেকে সিং রাজপুত মুম্বই পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি বলি ইন্ডাস্ট্রি  নিয়ে মানসিক চাপে ভুগছিলেন ছেলে সুশান্ত। বিশেষ করে নিজের কাজ নিয়ে ডিপ্রেশনে চলে গেছিলেন সুশান্ত। ইন্ডাস্ট্রির মধ্যেকার বিভিন্ন ঘটনা তাকে চাপে রেখেছিল, বলে জানিয়েছেন সুশান্তের বাবা। সুশান্তের মুখ থেকে এই ঘটনা জানার পরই ছেলের কাছে থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু সুশান্তই তাকে জানিয়েছিলেন কয়েকদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। এবং যেই পরিস্থিতিতে তিনি আছেন খুব শীঘ্রই তিনি সেখান থেকে বেরিয়ে আসবেন।

আরও পড়ুন-'হট' লুকে ছবি পোস্ট ঋতুর, অশালীন মন্তব্যের শিকার অভিনেত্রী...

সুশান্তের বাবার বয়ানের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে সুশান্তের মামাও দাবি করেছেন এটি আত্মহত্যা নয়, তার ভাগ্নেকে খুন করা হয়েছে।  এই নিয়ে সকলের মনে দানা বেঁধেছে  হাজারো রহস্য। সুশান্তের মৃত্যুর খবরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।   ঠিক কোন পরিস্থিতিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুশান্ত সেই কারণ খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে পুলিশ। হাই প্রোফাইল মৃত্যুর পিছনে অন্য কিছু জড়িয়ে রয়েছে কিনা তা বার করার চেষ্টায় মুম্বই পুলিশ।সুশান্তের মানসিক অবসাদের পিছনে সত্যিই কি বলিউডের কোনও হাত রয়েছে। বলিউডের গোষ্ঠীদন্দ্ব, পেশাগত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আঙুল তুলেছেন বলি সেলিব্রিটি থেকে নেটিজেনরা। বি-টাউনের প্রথম সারির অভিনেতা সলমন খান, আলিয়া ভাট, করণ জোহর রয়েছেন সেই নিশানায়। বলি ইন্ডাস্ট্রিতে স্বজনপোষন চলেই আসছে দীর্ঘদিন ধরে। আর তার শিকারই হয়তো সুশান্ত সিং রাজপুত। অভিনেতার মৃত্যুতে নিজেদের ঠিক রাখতে পারছেন না পরিবার ও ভক্তরা। তবে এই প্রথম তাদের পরিবারের পক্ষ থেকে ছেলেকে নিয়ে মুখ খুললেন সুশান্তের বাবা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন