মৃত্যুর সঙ্গে কঠিন লড়াই, ক্যান্সারই বদলে দিয়েছে সোনালিকে, কীভাবে ফিরেছিলেন সুস্থ জীবনে

Published : Jun 07, 2021, 04:20 PM IST
মৃত্যুর সঙ্গে কঠিন লড়াই, ক্যান্সারই বদলে দিয়েছে সোনালিকে, কীভাবে ফিরেছিলেন সুস্থ জীবনে

সংক্ষিপ্ত

মারণ রোগ ক্যান্সার থাবা বসিয়েছিল সোনালির জীবনে মৃত্যুভয়ে ভীত না হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সোনালি  ক্যান্সার সারবাইবার ডে জীবনযুদ্ধের কথা শেয়ার করেছেন সোনালি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোনালির এই পোস্ট

ক্যান্সারকে ভয় নয় বরং ক্যান্সারকে জয় করেছেন বলিউডের অনেক তারকা। তাদের মধ্যে অন্যতম হলেন সোনালি বেন্দ্রে। মারণ রোগ ক্যান্সার থাবা বসিয়েছিল সোনালির জীবনে। মৃত্যুভয়ে ভীত না হয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন সোনালি, তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। আজ ক্যান্সার সারবাইবার ডে। এই বিশেষ দিনেই নিজের জীবনযুদ্ধের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনালি।

আরও পড়ুন-'নুসরতের গর্ভের সন্তান আমার নয়', তবে কেন নায়িকার মা হওয়ার খবরে ভেঙে পড়েছেন নিখিল...

 

 

ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগের এবং পরের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনালি জানিয়েছেন, সময় কীভাবে কেটে যায়, আজ যখন পিছনে ফিরে তাকাই, তথন শক্তি ও দুর্বলতা দেখতে পাই। তুমি যেই জীবন বাছবে, সেটাই তৈরি করবে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোনালির এই পোস্ট।

 

 

কয়েকবছর আগে মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সোনালি বেন্দ্রে। আপাতত সেই মারণ রোগের সঙ্গে লড়াই করে তিনি এখন সুস্থ।  নিজের অসুস্থতা নিয়েও প্রতি মুহূর্তে অনুপ্রেরণা জুগিয়েছন ক্যানসার লড়াকুদের। ক্যান্সারের পর অনেকটাই বদলে গিয়েছে তার জীবন। সারা বিশ্বকে এখন গ্রাস করেছে  করোনা আতঙ্ক। সকলেই এই মারণ ভাইরাস মোকাবিলায় প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে।  সেই সময়েই সকলকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টিপস দিয়েছেন সোনালি। মার্কিন মুলুকে উড়ে গিয়ে চিকিৎসা করিয়ে আজ স্বাভাবিক জীবনে ফিরেছেন সোনালি। তবে মৃত্যুর সঙ্গে এই কঠিন লড়াই যে মোটেই সহজ ছিল না, তা অকপটে স্বীকার করেছেন সোনালি বেন্দ্রে। এবং নিজের অদম্য মনের জোরেই তিনি আজ সকলের কাছে অনুপ্রেরণা।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?