ফারহার 'ওয়ার্ক আউট' প্রতিবাদ নিয়ে কার্তিকের মন্তব্য, নিজের শো-তেই ঠাট্টা করলেন পরিচালককে নিয়ে

Published : Apr 29, 2020, 01:13 AM IST
ফারহার 'ওয়ার্ক আউট' প্রতিবাদ নিয়ে কার্তিকের মন্তব্য, নিজের শো-তেই ঠাট্টা করলেন পরিচালককে নিয়ে

সংক্ষিপ্ত

ফারহা খান সেলেব্রিটিদের ওয়ার্ক আউট ভিডিওর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। এবার ফারহাকে তাঁর প্রতিবাদ নিয়ে তামাশা করে দেখালেন কার্তিক। কোকি পুছেগা শোতে ফারহাকে নিয়ে ঠাট্টা করলেন অভিনেতা।

কার্তিক আরিয়ানের কোকি পুছেগা অনুষ্ঠাটি এখন রীতিমত বহু চর্চিত। নিত্য নতুন আইডিয়া নিয়ে তৈরি হয়েছে শো টির বিষয়বস্তু। কখনও করোনা যোদ্ধাকে নিয়ে সাক্ষাতকার তো কখনও কোনও পুলিশকে নিয়ে। কার্তিকের এই শো এখন লকডাউনে দর্শকদের বিঞ্জওয়াচিংয়ের খাতায়। সম্প্রতি সেই অনুষ্ঠানেই ফারহাকে নিয়ে ঠাট্টা করলেন কার্তিক।  

'৮৩' মুক্তি নিয়ে সমস্যায় নির্মাতা, ডিজিটাল রিলিজে নারাজ রণবীর সহ ছবির টিম

ফারহা বলিউডের অন্যান্য তারকাদের ওয়ার্ক আউট ভিডিও নিয়ে আপত্তি জানিয়েছিলেন। সেই নিয়েই কার্তিক নিজের এই লকডাউন স্পেশাল শো তে ফারহাকে লাইভে এনে ঠাট্টা করলেন তাঁর সঙ্গে। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। 

আরও পড়ুনঃডিজিটালে মুক্তি পেতে পারে আয়ুষ্মান-অমিতাভের 'গুলাবো সিতাবো', কবীর খানকে টার্গেট করে কি মন্তব্য করলেন

 

তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে উনত্রিশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?