ইমরানের ছেলে ক্যান্সার সারভাইভার, ঋষি কাপুর জিজ্ঞেস করতেন, 'কেমন আছে ছেলে'

Published : May 02, 2020, 11:59 PM ISTUpdated : May 03, 2020, 02:02 AM IST
ইমরানের ছেলে ক্যান্সার সারভাইভার, ঋষি কাপুর জিজ্ঞেস করতেন, 'কেমন আছে ছেলে'

সংক্ষিপ্ত

ঋষি কাপুরের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা ইমরান হাশমি।  'দ্য বডি' ছবির শ্যুটিং চলাকালীন ঋষি কাপুর, ইমরানের ছেলের কথা জিজ্ঞেস করতেন। ইমরানের ছেলে অয়ন দশ বছরের ছেলে ক্যান্সার সারভাইভার।

২০১৪ সালে ইমরান হাশমির ছেলে অয়নের ফার্স্ট স্টেজ ক্যান্সার ধরা পরে। সেখান থেকে চিকিৎসা চলে তাঁর দশ বছরের ছেলে এখন ক্যান্সারমুক্ত। সেই ছেলের ব্যাপারেও নিয়মিত খোঁজখবর নিতেন ঋষি কাপুর। সম্প্রতি ঋষি কাপুরের প্রয়াণের পর মুখ খুললেন ইমরান।

আরও পড়ুনঃ'দু'দিন আগে ঋষি কাপুর প্রয়াত হয়েছে, এরই মধ্যে মজা শুরু করে দিলেন', করিনার পোস্টে সমালচনা তুঙ্গে

দ্য বডি ছবির শ্যুটিংয়ের সময় ঋষি কাপুরের সঙ্গে কাজ করেছিলেন ইমরান। সেই সময়ও ঋষি কাপুরের ক্যান্সারের চিকিৎসা চলছে। শ্যুটিং চলাকালীন ইমরানের ছেলের ব্যাপারে নিয়িমত জিজ্ঞেস করতেন ঋষি কাপুর। প্রসঙ্গত, ২০১৮ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন ঋষি কাপুর। নিউ ইয়র্কে চলেছিল তাঁর চিকিৎসা। সেখানে একটি সফল অস্ত্রপচারের পর খানিক সুস্থ হয়ে উঠেছিলেন বর্ষীয়ান অভিনেতা। 

আরও পড়ুনঃসুতাপার চিঠির পর এবার ছোট ছেলে অয়নের আবেগভরা পোস্ট, ইরফানের সঙ্গে আর স্কুটারে ঘোরা হল না

২০১৯ সালে দেশে ফিরে আসেন তিনি। এ বছর এপ্রিল মাসের ২৯ তারিখ স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কোলন ইনফেকশন নিয়ে ভরতি হন ঋষি কাপুর। দ্রুত অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।   

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার