কত কোটি টাকার মালিক আলিয়া ভাট, জেনে নিন কাপুর পরিবারের হবু বউমার সম্পত্তির পরিমাণ

Published : Apr 05, 2022, 06:29 PM IST
কত কোটি টাকার মালিক আলিয়া ভাট, জেনে নিন কাপুর পরিবারের হবু  বউমার সম্পত্তির পরিমাণ

সংক্ষিপ্ত

অল্প বয়সেই বি-টাউনে নিজের জায়গা করে ফেলেছেন আলিয়া ভাট, তবে বাবা পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের অভিনয় দক্ষতা দিয়েই নিজের জায়গা ধরে রেখেছেন আলিয়া ভাট। বি-টাউনে আসার কিছুদিনের মধ্যে বাড়ি, গাড়ি, সম্পত্তি বেশ ভালই করেছেন আলিয়া ভাট। বিয়ের আগে তার সম্পত্তির পরিমাণ নিয়েও চর্চা শুরু হয়েছে।মাত্র ৯ বছরে  কেরিয়ারে  আলিয়ার মোট সম্পত্তিমূল্য প্রায় ৭৪ কোটি টাকা। কিছুদিন আগেই মুম্বইতে নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। মুম্বইয়ের জুহুর পর ফের ফ্ল্যাট কিনেছেন বান্দ্রায়। অভিনেত্রীর নিজস্ব দুটো আলাদা ফ্ল্যাট রয়েছে। একটি জুহুতে, অপরটি লন্ডনের কভেট গার্ডেনে। সূত্রের খবর, ২৪৬০ স্কোয়্যার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী। ৩২ কোটি টাকার ওই একই আবাসনে থাকেন রণবীরের ফ্ল্যাট।। ওই অ্যাপার্টমেন্টেরই সাত তলায় রয়েছে রণবীর কাপুরের অ্যাপার্টমেন্ট। 

বি-টাউনের অন্দরে কান পাতলেই রাজকীয় বিয়ের আসর নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের সঙ্গে কাপুর পরিবারের পুত্র রণবীর কাপুরের বিয়ের গুঞ্জন নিয়ে নানা খবর ছড়়িয়ে পড়েছে। কাউন্টডাউনও নাকি শুরু হয়ে গিয়েছে । আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। টিনসেল টাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে রালিয়া জুটিরবিয়ের জল্পনা। চলতি মাস এপ্রিলেই  চারহাত এক হচ্ছে রণবীর আলিয়া। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই চারহাত এক হবে রণবীর-আলিয়ার। যদিও পরিবারের সূত্রে শিলমোহর না পড়লেও বলিউডের  ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে,  এপ্রিল মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর আলিয়া। চেম্বুরে কাপুর ফ্যামিলির ঐতিহ্যবাহী বাড়িতেই বসছে বিয়ের আসর। সেখানেই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া জুটি। 

অল্প বয়সেই বি-টাউনে নিজের জায়গা করে ফেলেছেন আলিয়া ভাট, তবে বাবা পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের অভিনয় দক্ষতা দিয়েই নিজের জায়গা ধরে রেখেছেন আলিয়া ভাট। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি  'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' আলিয়ার নিখুঁত অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। ছবির সাফল্যে তিনি যেন কার্যত তাক লাগিয়ে দিয়েছেন। ছবি মুক্তির দিন থেকেই  বিতর্ক, সমালোচনা লেগেই রয়েছে ছবিকে ঘিরে। তবে এককথায় বলতে গেল সমস্ত সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছে বনশালির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। দাপুটে অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই বি-টাউনে নিজের ছাপ রেখেছেন মহেশ কন্যা। গোটা ছবিতে আলিয়াকে যতবার দেখছে ততবারই যেন নতুন করে প্রেমে পড়েছে দর্শক । বি-টাউনে আসার কিছুদিনের মধ্যে বাড়ি, গাড়ি, সম্পত্তি বেশ ভালই করেছেন আলিয়া ভাট। বিয়ের আগে তার সম্পত্তির পরিমাণ নিয়েও চর্চা শুরু হয়েছে।

 

 মাত্র ৯ বছরে  কেরিয়ারে  আলিয়ার মোট সম্পত্তিমূল্য প্রায় ৭৪ কোটি টাকা। কিছুদিন আগেই মুম্বইতে নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। মুম্বইয়ের জুহুর পর ফের ফ্ল্যাট কিনেছেন বান্দ্রায়। অভিনেত্রীর নিজস্ব দুটো আলাদা ফ্ল্যাট রয়েছে। একটি জুহুতে, অপরটি লন্ডনের কভেট গার্ডেনে। সূত্রের খবর, ২৪৬০ স্কোয়্যার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী। ৩২ কোটি টাকার ওই একই আবাসনে থাকেন রণবীরের ফ্ল্যাট।। ওই অ্যাপার্টমেন্টেরই সাত তলায় রয়েছে রণবীর কাপুরের অ্যাপার্টমেন্ট। আরও জানা গেছে, ৩২ কোটি মূল্যের আলিশান ফ্ল্যাট সাজানোর পুরো দায়িত্বটাই ইন্টিরিয়র ডিজাইনার প্রযোজক গৌরী খানকে দেওয়া হয়েছে। এবং ২০১৬ সালে গৌরীই রণবীর কাপুরের ফ্ল্যাটের ডিজাইন করেছিলেন। প্রথমবার ১৩ কোটি ১১ লাখ টাকায় জুহুতে ফ্ল্যাট কিনেছিলেন আলিয়াা। এবং সেটাই ছিল তার প্রথম সম্পত্তি। তারপরই ছোটবেলার স্বপ্ন পূরণ করতে ২০১৮ সালে লন্ডনে বাড়ি কেনেন আলিয়া। এখানেই শেষ নয়, আলিয়ার নিজস্ব একটি সোয়াঙ্কি ভ্যানিটি ভ্যান রয়েছে, যার ডিজাইন করেছেন ডিজাইনার গৌরী খান। বাড়ির পাশাপাশি গাড়ির তালিকাও অনেক বড়।  অভিনেত্রীর গাড়ির তালিকাও চোখধাঁধানো।  আলিয়ার গাড়ির তালিকায় রয়েছে রোভার রেঞ্জ ভোগ, অডিএ৬, বিএমডব্লিউ সিরিজ৭। বিভিন্ন নামী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে আলিয়ার। এছাড়া ডাফ অ্যান্ড ফেলপসের খবর অনুযায়ী আলিয়ার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৩৩৮ কোটি টাকা। প্রতি মাসে ৫০ লক্ষ টাকারও বেশি উপার্জন করেন আলিয়া ভাট। বিভিন্ন অ্যাড থেকেও  মোটা টাকা পারিশ্রমিক পান কাপুর পরিবারের হবু বউমা।  চলতি বছরের এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই খবর প্রকাশ্যে আসতেই জোর জলঘোলা শুরু হয়েছে নেটদুনিয়ায়। এককথায় বলতে গেলে, রণবীর আলিয়ার বিয়ে এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সংবাদমাধ্যমের।  পাপারাৎজিদের মুখে এখন একটাই কথা, কবে বিয়ের  পিঁড়িতে বসছেন তারা। তবে শুধু  তারকা জুটি নয়, পরিবারের সদস্যরাও ছাড় পাচ্ছেন না । তবে বলিপাড়ার অন্যান্য তারকার মতো ডেস্টিনেশন ওয়েডিং করছেন না তারা। কাপুর ও ভাট পরিবারের লোকজনদের নিয়েই ঘরোয় ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রালিয়া জুটি। পরিবার ও আত্মীয় স্বজন ছাড়াও প্রিয় বন্ধুরাও উপস্থিত থাকছেন রণবীর-আলিয়ার বিয়েতে। কিন্তু আদৌ যে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়েই সকলেই চিন্তিত। কারণ  রণবীর কাপুরের ক্যাসেনোভা ইমেজ সকলেরই জানা। যদিও আলিয়াও কম কিসে। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই। 

 

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI