'বাইরে থেকেই সেরা দৃশ্যটা দেখা যায়', 'বহিরাগত' প্রশ্নের উত্তরে স্পষ্ট জবাব তাপসির

Published : Aug 18, 2022, 09:58 PM IST
'বাইরে থেকেই সেরা দৃশ্যটা দেখা যায়', 'বহিরাগত' প্রশ্নের উত্তরে স্পষ্ট জবাব তাপসির

সংক্ষিপ্ত

ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে দাপিয়ে কাজ করার পরও যে কোনও ইন্টারভিউ হোক বা ইভেন্ট, বারবারই এই 'বহিরাগত' প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তবে তাতে দমে যাননি তাপসি, বরং ডাটের মাথায় উত্তর দিয়েছেন সব প্রশ্নের। 

পিঙ্ক' হোক বা 'ষাণ্ড কী আঁখ' একাধিক অন্য ধারার ছবি উপহার দেওয়ার পরও বলিউডে 'বহিরাগত' তাপসি। সাত কুলে কেউ যুক্ত নন এই ইন্ডাস্ট্রির সঙ্গে, তবু বলিউডে নিজের জমি নিজেই শক্ত করেছেন তাপসি পান্নু। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে দাপিয়ে কাজ করার পরও যে কোনও ইন্টারভিউ হোক বা ইভেন্ট, বারবারই এই 'বহিরাগত' প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তবে তাতে দমে যাননি তাপসি, বরং ডাটের মাথায় উত্তর দিয়েছেন সব প্রশ্নের। 
সম্প্রতি তাঁর নতুন ছবি 'দোবারা'র প্রচারে কলকাতায় এসেছেন তাপসি পান্নু। সেই অনুষ্ঠানেই তাপসিকে জিজ্ঞেস করা হয় ইন্ডাস্ট্রিতে বহিরাগতের মতো আচরণ করা হয় খারাপ লাগে না? প্রশ্নের উত্তরে নিজের সাবলিল ভঙ্গিতেই তাপসি জানায়,"আমি গর্বিত আমি বহিরাগত।" তিনি আরও বলেন,"আমার প্রযোজনা সংস্থার নামও আমি রেখেছি আউটসাইডার্স ফিল্মস, এর চেয়ে গর্বের আর কী হতে পারে? বাইরে থেকেই সেরা দৃশ্য দেখা যায়।"


সম্প্রতি তাঁকে কফি উইথ করণের শো-তে ডাক না পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,"আমার যৌন জীবন নিয়ে কারও তেমন কৌতুহল নেই।" রসিকতার ছলেই ঠারেঠোরে নায়িকা বুঝিয়ে দিলেন যে করণ জোহরের কাছের লোক ছাড়া এই শো-তে ডাক পাওয়া যায় না। 
প্রসঙ্গত, বলিউডের কোনও পার্টি বা ঘরোইয়া আড্ডায় যান না তাপসি। কাজও করেন হাতে গোনা পরিচালকের সঙ্গে।


উল্লেখ্য কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সাবাশ মিথু’র প্রচারে কলকাতায় এসেছিলেন নায়িকা। কয়েক মাসের মধ্যেই ফের দোবারার প্রচারে কলকাতা সফর। জানা যাচ্ছে ছবি মুক্তির দিন কালীঘাটে মায়ের পায়ে পুজো দেবেন নায়িকা। 

আরও পড়ুনএকলাফে ১০০০ কোটি, বিগ বসের জন্য তিনগুনেরও বেশি পারিশ্রমিক হাঁকালেন সলমন, মাথায় হাত নির্মাতাদের

আরও পড়ুনসেক্সি হট ক্লিভেজে চরম যৌনতা, দিশার সুডৌল স্তনের খাঁজে চোখ আটকে ভক্তদের

আরও পড়ুন 'কাঠ পুতলিকা খেল শুরু হো রাহা হ্যায়', বড় পর্দায় ফের জ্যাকি ম্যাজিক, আসছে কাঠপুতলি

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা