লকডাউন ভেঙে রণবীরের বাড়িতে করিনা, ফের কী হল কাপুর পরিবারে

Published : May 06, 2020, 03:44 AM IST
লকডাউন ভেঙে রণবীরের বাড়িতে করিনা, ফের কী হল কাপুর পরিবারে

সংক্ষিপ্ত

লকডাউন ভাঙলেন করিনা।  নীতু কাপুরের সঙ্গে বাড়ি গিয়ে দেখা করে এলেন অভিনেত্রী।  রণবীর বাড়ির সামনে দেখা গেল করিনাকে। 

লকডাউনের মাঝেই দুঃসময়ে নীতু কাপুরের পাশে গিয়ে দাঁড়ালেন করিনা কাপুর। করোনা ভাইরাসের জেরে মহারাষ্ট্রের অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। এর মাঝেও ঝুঁকি নিয়ে নীতু কাপুর, রণবীর এবং ঋদ্ধিমার পাশে গিয়ে দাঁড়ালেন করিনা। রণবীরের বাড়ির নীচে গাড়িতে দেখা গেল তাঁকে। জানা গিয়েছে, আলিয়াও এখন রণবীরের বাড়িতেই রয়েছেন কাপুর পরিবারের সঙ্গে।  

আরও পড়ুনঃমদের দোকান থেকে এভাবেই ফেরত এলেন রণদীপ হুডা, পোস্ট করলেন ছবি

প্রসঙ্গত, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় এইচ এন হাসপাতাল থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রণবীর কাপুর হিন্দু মতে পালন করছেন কিছু আচার-বিধি। ঋষি কাপুরের শেষ কৃত্যের আগে হাসপাতালের ঘরে করা হয়েছে এই ভিডিও। যেখানে হিন্দুমতে পুরোহিত মশাইয়ের বলে দেওয়া সমস্ত নিয়ম মেনে আচার-বিধি পালন করছেন রণবীর। ২০১৮ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন ঋষি কাপুর। নিউ ইয়র্কে চলেছিল তাঁর চিকিৎসা। 

আরও পড়ুনঃপাকিস্তানে ইরফান ও শ্রীদেবীর মৃত্যু নিয়ে ঠাট্টা, ক্ষমা চাইলেন অভিনেতা

সেখানে একটি সফল অস্ত্রপচারের পর খানিক সুস্থ হয়ে উঠেছিলেন বর্ষীয়ান অভিনেতা। ২০১৯ সালে দেশে ফিরে আসেন তিনি। এ বছর এপ্রিল মাসের ২৯ তারিখ স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কোলন ইনফেকশন নিয়ে ভরতি হন ঋষি কাপুর। দ্রুত অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।  

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা 

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও