বড়লোকের বেটি-র এ কী কাণ্ড, বাদশার সঙ্গে জ্যাকলিনের বাংলা গানে জমিয়ে নাচ

Published : Mar 26, 2020, 08:36 PM IST
বড়লোকের বেটি-র এ কী কাণ্ড, বাদশার সঙ্গে জ্যাকলিনের বাংলা গানে জমিয়ে নাচ

সংক্ষিপ্ত

বাংলা গানে নেচে ফ্লোর কাঁপালেন জ্যাকলিন মুহূর্তে ভাইরাল সেই গান নয়া লুকে ধরা দিলেন জ্যাকলিন ব়্যাপ করে সংগত দিলেন বাদশা 

করোনার প্রকোপে যখন গৃহবন্দি সকল মানুষ, তখনই নয়া ঝড় তুলে নতুন গান উপহার দিলেন জ্যাকলিন ও বাদশা। না নতুন কোনও গান নয়, এ গান সকলে খুব পরিচিত। বিশ্বজুড়ে করোনার কোপে পড়েছে লাখ লাখ মানুষ। ভারতও সেই তালিকায় নাম লিখিয়েছে। এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫। ইতিমধ্যেই দেশে করোনার কোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। এমনই পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনো যাবে না। ফলে সকলেই এক প্রকার গৃহবন্দি। সেই তালিকাতে নাম লিখিয়েছে বলিউড তারকারাও। 

আরও পড়ুন-করোনা মোকাবিলায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান, রইল মিমির ঘরোয়া টিপস

বলিউডে এখন কোনও কাজ নেই, নেই নতুন ছবির রিলিজও। এই পরিস্থিতিতে মানুষদের বিনোদনের যোগান দিতে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল নয়া গান। জ্যাকলিন মানেই পর্দায় এক উষ্ণ আবেদন। সেই স্টার যদি বাঙালি লুকে ধরা দেয়, তবে তা বলাই বাহুল্য। এক কথায় বলতে গেল এবার তাক লাগিয়ে দিলেন জ্যাকলিন ও বাদশা। বাংলা গানের রিমেকে ঝড় তুললেন দুই তারকা। 

 

 

আরও পড়ুন-লকডাউনে বউকে কীভাবে খুশি রাখবেন, টিপস দিলেন বলি হাঙ্ক শাহিদ কাপুর.

গায়িকা স্বপ্না চক্রবর্তীর কালজয়ী গান বড় লোকের বেটি গো লম্বা লম্বা চুল, আদ্যপান্ত নয়া মোড়কে গেঁথে ফেলা হল। সুর, তাল, লয় একই রেখে ছন্দে বাঁধা হয় এই গানকে। সেই গানে নেচেই এবার ভাইরাল হল জ্যাকলিন। পরনে লাল পার সাদা শাড়ি, গয়না, হাতে চুরি এ যেন এক বাঙালি বধূর লুক। পাশে রয়েছে ব়্যাপার বাদশা। নেট দুনিয়ায় মুক্তি পেতেই মুহূর্তে ভাইরাল হল এই গান। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?