এখনও জ্ঞান ফেরেনি রাজুর, ভুঁয়ো কথায় কান না দেওয়ার আর্জি জানালেন মেয়ে অন্তরা

Published : Aug 26, 2022, 09:51 AM IST
এখনও জ্ঞান ফেরেনি রাজুর, ভুঁয়ো কথায় কান না দেওয়ার  আর্জি জানালেন মেয়ে অন্তরা

সংক্ষিপ্ত

 রাজু শ্রীবাস্তবকে নিয়ে এই মুহূর্তে নানা খবর শোনা যাচ্ছে। গতকালই রাজুর আপ্ত সহায়কের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছি ১৫ দিন পর জ্ঞান ফিরেছে রাজুর। কোটি কোটি ভক্তের প্রার্থনা ও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে  নাকি সারা দিয়েছেন  রাজু শ্রীবাস্তব। এই খবর শোনার পর থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ভক্তরা। তবে এই খবর মানতে অস্বীকার করল রাজুর পরিবার। রাজুর মেয়ে অন্তরা  রাজুর অফিসিয়্যাল ইনস্টাগ্রাম থেকে একটি বিবৃতি শেয়াক করেন। যেখানে লেখা, প্রিয় অনুরাগীরা, আমার বাবা রাজু শ্রীবাস্তবজির শারীরিক অবস্থা আগের থেকে স্থিতিশীল। ধীরী ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। তবে এখনও তিনি ভেন্টিলেটরে রয়েছেন।

 রাজু শ্রীবাস্তবকে নিয়ে এই মুহূর্তে নানা খবর শোনা যাচ্ছে। গতকালই রাজুর আপ্ত সহায়কের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছি ১৫ দিন পর জ্ঞান ফিরেছে রাজুর। কোটি কোটি ভক্তের প্রার্থনা ও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে  নাকি সারা দিয়েছেন  রাজু শ্রীবাস্তব। এই খবর শোনার পর থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ভক্তরা। তবে এই খবর মানতে অস্বীকার করল রাজুর পরিবার। রাজুর মেয়ে অন্তরা  রাজুর অফিসিয়্যাল ইনস্টাগ্রাম থেকে একটি বিবৃতি শেয়াক করেন। যেখানে লেখা, প্রিয় অনুরাগীরা, আমার বাবা রাজু শ্রীবাস্তবজির শারীরিক অবস্থা আগের থেকে স্থিতিশীল। ধীরী ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। তবে এখনও তিনি ভেন্টিলেটরে রয়েছেন। অন্তরা আরও বলেন, এইমসের চিকিৎসকরা এবং বাবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে তথ্য জানানো হবে একমাত্র সেই তথ্যই বিশ্বাসযোগ্য এবং সত্য। এছাড়া অন্য কোনও বিবৃতির উপর বিশ্বাস করবেন না। চিকিৎসকরা সবরকম ভাবেব চেষ্টা করছেন তাকে সুস্থ  করে তোলার। বাবার আরোগ্যর জন্য প্রার্থনা করুন। 

 গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন রাজু শ্রীবাস্তব। তবে সকলেই  মিরাকেলের অপেক্ষায় ছিলেন। রাজুর আরোগ্য কামনা করছে গোটা দেশ। হার্ট আ্যাটাকের পর ১৫ দিন কেটে যাওয়ার পর জ্ঞান ফেরেনি কৌতুক শিল্পীর। কোনওরকমের সাড়া দিচ্ছেন  রাজু শ্রীবাস্তব ।   আপাতত বিপদমুক্ত না হলেও সামান্য উন্নতি হয়েছে রাজুর। এখন কেমন আছেন রাজু , তা জানতেই মুখিয়ে রয়েছেন সকলে। রাজুর ভাইপো জানিয়েছেন, দেশের সেরা চিকিৎসকরাই দেখভাল করছে।  আগের থেকে ভাল আছে। তবে জ্ঞান ফেরেনি এখন। কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মিরাকেলের দিকেই তাকিয়ে রয়েছি সকলে। এর আগে রাজুর সহকর্মী সুনীল পাল জানিয়েছেন, সবাই রাজু ভাইয়ের জন্য প্রার্থনা করুন, ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। রাজুর ঘনিষ্ঠ অজিত প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকেরা জানিয়েছেন রাজুর মস্তিষ্ক কাজ করছে না, প্রায় ব্রেন ডেথ। হৃদযন্ত্রেও সমস্যাও রয়েছে। সকলেই প্রার্থনা করুন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল লাইফ সাপোর্টে থাকা রাজু সামান্য সাড়া দিচ্ছেন চিকিৎসায়।  এখনও ভেন্টিলেশনেই রয়েছেন জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব।  প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও প্রতিনিয়ত যোগাযোগ রাখছে রাজুর পরিবারের সঙ্গে। এখনও ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা ভুয়ো গুজব ছড়িয়ে পড়েছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে কোনও রকম ভুয়ো গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে সকলকে। ভক্তদের মধ্যে অভিনেতাকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে।

 

 

রাজুর ভাই দীপু জানিয়েছেন, এমআরআই রিপোর্টে জানা গেছে রাজুর মস্তিষ্কের কিছু নার্ভ চাপা পড়ে গেছে। এই কারণেই ঠিকমতো অক্সিজেন সরবরাহ হচ্ছে না। বেশ অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব। অভিনেতার শরীর নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন ভক্তরা। জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের জন্য মন  খারাপ সকল ভক্তদের। জিমে গিয়েই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা । শরীরচর্চা করতে করতেই নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপর তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। এইমস-এর চিকিৎসকরা তার ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। অন্যদিকে অভিনেতার সুস্থতায় কোটি কোটি ভক্ত প্রার্থনা করছে। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা এই রাজুর অসুস্থতার খবরে সকলেই যেন ভেঙে পড়েছেন। তিনি যেন খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেটাই কামনা করছেন অনুরাগীরা তথা টেলিভিশন তারকারা। তিনি এমন একজন মানুষ যেটা কষ্ট পেলে হাঁসাতে পারেন তেমনই আবার অনায়াসেই চোখের জল বার করে দিতে পারেন। কমেডি শো-তে তার কমেডি দেখলে মন ভাল হয়ে যায় নিমেষে। এছাড়া স্টেজ শো-তেও দারুণ কমেডি করেন রাজু। বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছন রাজু।  ৫৮ বছর বয়সী অভিনেতা শুধু কমেডিয়ান বা কৌতুক অভিনেতা নন তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতাও। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন।  অভিনেতার অসুস্থতার খবর শুনে সকলেই তার সুস্থতার কামনা করছেন।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Akshay Khanna: অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে