শাশ্বতের বদলে নয়া চমক, আবারও পর্দায় ফিরছেন'বব বিশ্বাস'

Published : Nov 26, 2019, 09:36 AM ISTUpdated : Nov 26, 2019, 09:54 AM IST
শাশ্বতের বদলে নয়া চমক, আবারও পর্দায় ফিরছেন'বব বিশ্বাস'

সংক্ষিপ্ত

সিক্যুয়েল নয় এবার প্রিক্যুয়েল নিয়ে ব্যস্ত বলিউড ববের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় ফাটিয়ে অভিনয় করেছিল বব বিশ্বাসের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে সুজয়ের পরিবর্তে তার মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ ছবির পরিচালনা করতে চলেছেন

সিক্যুয়েল নয় এবার প্রিক্যুয়েল নিয়ে ব্যস্ত বলিউড। 'কাহানি' এবং 'কাহানি ২'-এর সাফল্যের পরই  প্রিক্যুয়েলে মন দিয়েছেন ছবির পরিচালক সুজয় ঘোষ। কয়েকদিন ধরেই এই ছবি নিয়ে জোর জল্পনা হচ্ছিল। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ট্যুইট তাতে যেন শীলমোহর দিল। ট্যুইটে জানানো হয়েছে সুজয় ঘোষের প্রযোজনা সংস্থা বাউন্ড স্ক্রিপ্ট এবং রেড চিলিজের প্রযোজনায় যৌথভাবে পরিচালনা করবেন ছবিটি। ছবির নাম বব বিশ্বাস। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। আর এই ট্যুইট দেখে সেই জল্পনা আরও জোড়ালো হয়েছে। বব বিশ্বাসের চরিত্রকে কতটা ফুটিয়ে তুলতে পারবেন অভিষেক. এই নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

একের পর এক প্রতিক্রিয়ায় ভরে উঠছে সোশ্যাল মিডিয়ার পেজ। রেড চিলিজের নিজস্ব ট্যুইটার হ্যান্ডেলে অভিষেক এবং শাহরুখের একটি ছবি পোস্ট করেই ছবির নাম ঘোষণা করা হয়েছে। ছবির পরিচালক সুজয় ঘোষ নয়, সুজয়ের পরিবর্তে তার মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ ছবির পরিচালনা করতে চলেছেন। আর এই ছবি দিয়েই বলিউডে তার প্রথম ছবি পরিচালনা হতে চলেছে। গত বছরেই দিয়ার প্রথম শর্টফিল্ম মুক্তি পেয়েছিল। এবং সেটি কান ফেস্টিভ্যালে দেখানোও হয়েছিল। এবার আসা যাক প্রিক্যুয়েলে। 

আরও পড়ুন-'মণিকণির্কা'র পর 'অযোধ্যা', প্রযোজকের ভূমিকায় কঙ্গনা...

সুজয় ঘোষের ছবির 'কাহানি'-তে ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন বব বিশ্বাস। ববের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় ফাটিয়ে অভিনয় করেছিল। ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই কানাঘুসো চলছে। কেউ বলছে বব বিশ্বাসকে নিয়ে ছবি তৈরি হবে আবার কেউ বলছে শাশ্বত চট্টোপাধ্যায় নিজেই থাকবেন ছবিতে। ছবির প্রধান চরিত্র বিদ্যা বাগচি এবং তার স্বামী অর্ণব বাগচির অতীতই বা কী ছিল? এই সমস্ত কিছুর পর্দাফাঁস হতে চলেছে প্রিক্যুয়েলে। 


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বনসালির স্বপ্নের প্রজেক্টে কীসের বাধা? কেন আটকে আছে Love and War ছবির কাজ?
উদয়পুরে চলছে গ্রান্ড ওয়েডিং সেলিব্রেশন, বিজয়-রশ্মিকার বিয়ের মেনুতে থাকছে কী কী?