বক্স অফিসে সাহো ঝড়, বিতর্ক এড়িয়ে চার দিনেই ৩০০ কোটির পথে প্রভাস-শ্রদ্ধা জুটি

Published : Sep 03, 2019, 04:05 PM IST
বক্স অফিসে সাহো ঝড়, বিতর্ক এড়িয়ে চার দিনেই ৩০০ কোটির পথে প্রভাস-শ্রদ্ধা জুটি

সংক্ষিপ্ত

বিশ্ব জুড়ে সাহো-র ঝড়  শ্রদ্ধা-প্রভাস জুটিতে মজে দর্শক  সম্প্রতিই পোস্টার বিতর্কে জরিয়েছে সাহো এবার বিতর্কে জরালো ছবির গল্প

ছবির বাজেট ছিল ৩৫০ কোটি টাকা। সাহো মুক্তির এক সপ্তাহের মধ্যেই সেই ছবি পৌঁচ্ছে গেল ৩০০ কোটির ক্লাবের দোরগোড়ায়। শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রভাস ও শ্রদ্ধা অভিনীত ছবি সাহো। প্রথম দিনেই বক্স অফিসে নজর কাড়ে ব্যবসা করেছিল এই ছবি। ছবির মুক্তির আগেই ফিল্ম বিশেষজ্ঞরা জানিয়েছিলেন এই ছবি ৪০০ কোটির ক্লাবে নাম লেখাবে। সেই কথাই যেন অক্ষরে অক্ষরে সত্যি হওয়ার পথে।

বিস্তারিতঃ বিপদের মুখে আরে বনাঞ্চল, প্রতিবাদে রাস্তায় নামলেন শ্রদ্ধা কাপুর 

ভারতের বক্স অফিসে এই ছবি চার দিনেই আয় করল ৯৪কোটি টাকা। আর বিশ্বের দরবারে এই ছবির আয় ২৯৫ কোটি টাকা। ফলে প্রথম সপ্তাহতেই সাহো তিনশো ও একশো কোটির ক্লাবে নাম লেখাবে, এই নিয়ে কোন দ্বিমত নেই। 

আরও পড়ুনঃ রকেটের বেগে ছুটলেন তাপসী, অ্যাথলিটের ভূমিকায় অভিনেত্রীর নয়া লুক

মেশন মঙ্গল ও বাটলা হাউস মুক্তির জন্য এই ছবির মুক্তির দিন পিছিয়ে নিয়ে করা হয়েছিল ৩০শে অগাস্ট। এরই মাঝে বেশ কিছুদিন বক্স অফিসে রাজত্ব করেছে অক্ষয় কুমার অভিনীত ছবি মিশন মঙ্গল। এবার সেই ছবিকে কড়া টক্কর দিল সাহো। সাহো ঝড়েই এক কথায় কুপোকাত জন ও অক্ষয়।

তবে এই মাঝে একের পর এক বিতর্কে জরিয়েছে সাহো। সম্প্রতিই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সাহো ছবির পোস্টারকে। ছবির পোস্টার নাকি হুবহু টুকে ফেলা হয়েছে! নেট দুনিয়ায় ঝড় তুলে এই খবর প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেত্রী লিসা রয়। তাঁর মতে ছবির পোস্টারে যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে তা নাকি শিল্পী সিলো শিব সুলেমানের আঁকা। 

আরো পড়ুনঃ শাড়িতেই হট আলিয়া, গার্লফ্রেন্ডকে আগলে আন্তিলিয়ায় প্রবেশ রণবীরের

সেই জট খুলতে না খুলতেই অভিযোগ তুললেন পরিচালক জেরম সালে। তাঁর মতে এই ছবির পোস্টারই নয়, গল্পও নাকি হুবহু টোকা। ২০০৮ সালে লার্গো উইঞ্চ ছবির থেকেই গল্প তুলে নেওয়া হয়েছে এই ছবিটিকে। কিন্তু কোনও তোপই যেন রুখতে পারল না সাহো ছবির গতিকে। ফলে এই ছবি বক্স অফিসে যে বিস্তর সাফল্য লাভ করবে তা বলাই যায়। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মর্দানি ৩ ছবিতে ভিলেনের চরিত্রে সকলের নজর কেড়েছেন ‘আম্মা’, জেনে নিন তাঁর আসল পরিচয়
OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য