'ম্যায়নে প্যায়ার কিয়া'র কিসিং দৃশ্যে ফের অভিনয় করলেন সলমন, ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়

Published : Apr 14, 2020, 07:40 PM ISTUpdated : Apr 14, 2020, 08:45 PM IST
'ম্যায়নে প্যায়ার কিয়া'র কিসিং দৃশ্যে ফের অভিনয় করলেন সলমন, ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

কেউ যেন কাছাকাছি না আসে। সোশ্যাল ডিস্টেন্সিং সময় যে কারও থেকেই এক মিটারের দূরত্ব রাখা উচিত। সলমন খান এই সময়ের সদব্যবহার করে পোস্ট করলেন ভিডিও। ম্যায়নে প্যায়ার কিয়ার কিসিং দৃশ্যে আনলেন ট্যুইস্ট।

ম্যায়েনে প্যায়ার কিয়ার সেই দৃশ্যে আজও সকলের মনের মণিকোঠায় রয়েছে, যেখানে কাঁচের দেওয়ালের উপর লেগে থাকা ভাগ্যশ্রীর লিপস্টিকের উপর চুম্বনরত সলমন। সেই ভিডিও রিক্রেয়েট করলেন সলমন। তবে রয়েছে ট্যুইস্ট। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সলমন। ভিডিওতে প্রথমে ম্যায়নমে প্যায়ার কিয়ার দৃশ্যটি হল, তার সঙ্গে এডিট করে এখনকার সময় সলমনের অভিনীত একটি দৃশ্য বসানো হয়েছে।

আরও পড়ুনঃকোয়ারেন্টাইন থেকে সেলাম জাহ্নবীর, লকডাউনে ঘরেই নেচে নজর কাড়লেন শ্রীদেবী কন্যা

সলমন এসে দাঁড়ালেন কাঁচের দেওয়ালের সামনে। লিপস্টিক লেগে থাকা ঠোঁটের ছাপের উপর বেশ কিছুক্ষণ তাকিয়ে স্যানিটাইজারের বোতল তুলে স্প্রে করে দিলেন। তারপর একটি কাপড়ের টুকরো দিয়ে তা মুছে ফেললেন। প্রসঙ্গত করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে দশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। 

আরও পড়ুনঃআগামী দিন শুভ হওয়ার আশায় তারকারা, পুরনো অ্যালবামেই ভরে উঠল নববর্ষের শুভেচ্ছাবার্তা

মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন। লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। বলিউড তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অরিজিতের গান ছাড়ার নেপথ্যে বলিউডের রাজনীতি? বিশেষ মন্তব্য করলেন পলাশ সেন
Grammy Awards 2026: কার হাতে উঠল সঙ্গীতের সেরা গ্র্যামি পুরস্কার, রইল বিজয়ীদের তালিকা