নীল শাড়ি পরে নীলকণ্ঠের মাথায় জল, কঙ্গনার ছবি শেয়ার করলেন রঙ্গোলি

Published : Feb 22, 2020, 03:45 PM IST
নীল শাড়ি পরে নীলকণ্ঠের মাথায় জল, কঙ্গনার ছবি শেয়ার করলেন রঙ্গোলি

সংক্ষিপ্ত

শিবরাত্রি পালন করল বলিউড নীল শাড়ি পরে জল ঢাললেন কঙ্গনা  মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় বর্তমানে থালাইভি ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী

শুক্রবার ভর শিবরাত্রি পালন করা হল গোটা দেশ জুড়ে। শিবের আরাধনায় বাদ পড়লেন না বলিউডের তারকারাও। কেউ ধরলেন গান, কেউ আবার নেট দুনিয়ায় জানালেন শুভেচ্ছা বার্তা। এবার সেই তালিকাতে নাম লেখানে কঙ্গনা রানওয়াত। বরাবরই তিনি শেব ভক্ত। নিয়ম করে তিনি শিবের উপাসনা করে থাকেন। শিবরাত্রিতে তাই অভিনেত্রী পৌঁছে গেলেন মন্দিরে। 

আরও পড়ুন-'জয় জয় কেদারা' গানে ভাইরাল হলেন অমিতাভ, শেয়ার করলেন ভিডিও

আরও পড়ুন-গায়ে রং মেখে হট ছবিতে পোজ, নেটদুনিয়ায় উঠল ঝড়

কঙ্গনার যাবতীয় খবরাখবর নেট দুনিয়ায় শেয়ার করে থাকেন কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল। শিবরাত্রীর ছবিও শেয়ার করলেন তিনি। এই ছবিতেই দেখা গেল নীল শাড়িতে শান্ত-স্নিগ্ধ লুকে শিবের মাথায় জল ঢালছেন কঙ্গনা রানওয়াত। এই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শিবরাত্রির শুভেচ্ছাও জানালেন রঙ্গোলি। মুহূর্তে এই ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

 

আরও পড়ুন-লিফটের মধ্যে অন্তরঙ্গতায় মত্ত জনপ্রিয় অভিনেত্রী, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও

বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত কঙ্গনা রানওয়াতে। হাতে থাকা ছবির তালিকাতে এবার যোগ হয়েছে নতুন চরিত্র। বায়ুসেনার ভূমিকাতে এবার দেখা যাবে কঙ্গনা রানওয়াতকে। সেই ছবি সম্প্রতি নেট দুনিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। খুলেছেন নিজের প্রোডাকশন স্টুডিও। বলিউডের নিজের পায়ের তলার মাটি শক্ত করে এখন অভিনেত্রী এগিয়ে চলেছে স্বপ্নপূরণের পথে। বর্তমানে থালাইভি ছবির শ্যুটিং-এ ব্যস্ত রয়েছেন কঙ্গনা রানওয়াত। তারই মাঝে সময় করে নিয়ে শিবের উপাসনায় মনোনিবেশ করলেন অভিনেত্রী। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ধুম ৪-এ খলনায়কের চরিত্রে দেখা দেবেন রণবীর কাপুর? প্রকাশ্যে এল বিরাট চমক
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব