হৃত্বিক-বাণী-র অনবদ্য রসায়ন, ওয়ার ছবির গানে উষ্ণতা ছড়ালেন এই জুটি

Published : Sep 05, 2019, 12:06 PM ISTUpdated : Sep 05, 2019, 12:38 PM IST
হৃত্বিক-বাণী-র অনবদ্য রসায়ন, ওয়ার ছবির গানে উষ্ণতা ছড়ালেন এই জুটি

সংক্ষিপ্ত

ওয়ার ছবির প্রথম গান মুক্তি পেল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন হৃত্বিক সেই খবর হৃত্বিক-বাণী জুটিতেই বাজিমাত অরিজিৎ সিং-এর গলায় আরও একবার মাতলেন দর্শক 

একমাস পরই মুক্তি পাবে টাইগার-হৃত্বিক অভিনীত ছবি ওয়ার। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার থেকে ট্রেলার। অনবদ্য ছবির অ্যাকশন, সেট। টিজার মুক্তির পর থেকেই প্রশংসিত হয়েছে এই ছবি। একদিন প্রকাশ্যে এসেছিল হৃত্বিক-টাইগার জুটির অ্যাকশন সিক্যুয়েন্স। এবার সামনে এল হৃত্বিক-বাণী জুটির রোম্যান্স।

বৃহস্পতিবার মুক্তি পেল ওয়ার ছবির প্রথম গান। চার ভাষায় একই সঙ্গে প্রকাশ্যে আসা এই গানের দৃশ্যেই ধরা দিল হৃত্বিক-বাণী কেমিস্ট্রি। বিচের ধারে হৃত্বিক, নাচের তালে আবারও মন কাড়লেন দর্শকদের। গানের দৃশ্যে চেনা লুকেই ধরা দিলেন হৃত্বিক। জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে হৃত্বিকের লুক যেন ঠিক এমনটাই ছিল। কিন্তু রোম্যান্সে ভরপুর গানে হৃত্বিক ও বাণী-র উষ্ণতাতেই যেন দর্শকদের কৌতুহলের পারদ আরও চরল। যেমন অ্যাকশনে ভরপুর, তেমনই যেন রোম্যান্সেও ভরে রইল এই ছবির প্রথম গান। এক কথায় এই জুটির রোম্যান্সেই বাজিমাত ওয়ার।

আরও পড়ুনঃ শ্যুটিং শেষ, পার্টিতে মাতলেন হৃত্বিক-টাইগার, দেখুন ভিডিও

গানটি তৈরি করেছেন বিশাল-শেখর। অরিজিৎ সিং ও শিল্পা রাও-এর কণ্ঠে এই গান যেকোনও চলতি পার্টি গানকে হারমানাতে সক্ষম। গানের দৃশ্য থেকে নাচ, সব মিলিয়ে ওয়ার ছবির প্রথম গানও দশে দশ। তবে গানের কোনও অংশেই ঠাঁই হল না টাইগারের।

আরও পড়ুনঃ প্রাক্তন এখন বন্ধু, নতুন সংসার বাঁধতে চলেছেন বলিউডের এই অভিনেত্রী

কয়েকদিন আগেই শেষ হয়েছে ছবির শ্যুটিং। শ্যুটিং শেষের দিন সেট জুড়ে আনন্দের আমেজের ছবিও ধরা পড়েছিল হৃত্বিকের সোশ্যাল মিডিয়ার পেজে। রীতিমত পরিশ্রম করতে হয়েছে এই ছবি করতে দুই তারকাকে, তা ছবির লুক দেখেই স্পষ্ট বোঝা যায়। ছবিটি মুক্তি পেতে মাত্র একমাস বাকি। তাই তড়িঘড়ি শ্যুটিং শেষ করে পার্টিতে মাতলেন দুই তারকা। সেই ছবিই প্রযোজক সংস্থার তরফ থেকে শেয়ার করা হল সোশ্যাল মিডিয়ায়।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মর্দানি ৩ ছবিতে ভিলেনের চরিত্রে সকলের নজর কেড়েছেন ‘আম্মা’, জেনে নিন তাঁর আসল পরিচয়
OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য