Petrol Price: শুক্রবার কত হল পেট্রোল আর ডিজেলের দাম? দেখে নিন আজকের তালিকা

Published : Aug 18, 2023, 11:54 AM IST
Petrol Diesel Prices

সংক্ষিপ্ত

ভারতের কোন রাজ্যের কোন শহরে আজ কমে গেল পেট্রোলের দাম, ডিজেলের দামে হেরফের হল কতটা, জ্বালানি তেলের লেটেস্ট মূল্যের তালিকা দেখে নিন এক নজরে। 

ভারতের আভ্যন্তরীণ কোম্পানিগুলি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অপরিশোধিত তেলকে পরিশোধিত পেট্রোল এবং ডিজেলে রূপান্তরিত করে, যা পরে খুচরো বিক্রেতাদের কাছে বিতরণ করা হয়ে থাকে এবং জ্বালানি তেল পরিবেশকদের দ্বারা সমস্ত জ্বালানী স্টেশনে বিক্রি করা হয়। দেশের অপরিশোধিত তেলের প্রয়োজনীয়তা পূরণ করে এমন কয়েকটি ভারতীয় কোম্পানির মধ্যে রয়েছে ওএনজিসি, কেয়ার্ন ইন্ডিয়া লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অয়েল ইন্ডিয়া ইত্যাদি।

অগাস্ট মাসে ভারতের অধিকাংশ রাজ্যে জালানির দর অপরিবর্তিত রয়েছে। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর যথেষ্ট বেশি থাকার ফলে পেট্রোল এবং ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে তুলনামূলকভাবে বেশি থাকে।

মুম্বইতে শুক্রবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকম রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণ ভারতে চেন্নাই শহরে শুক্রবার লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা, ডিজেলের দাম হয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে শুক্রবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম অগাস্ট মাসে একই রয়েছে। এই মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১,১২৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১,১০২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১,১০৩ টাকা করে।

আরও পড়ুন-

Questions on Sex: সন্তান যৌনতার বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেবেন কীভাবে? জেনে নিন ৬টি উপায়
পুজো করার সময় চোখ থেকে জল পড়া বা হাত পুড়ে যাওয়া কি অশুভ লক্ষণ? জেনে নিন এখনই 
ভারতের মধ্যবিত্তদের উন্নতি চরমে, আয়কর দানে দেশের সেরার তালিকায় পশ্চিমবঙ্গ 
Penal Charges: ২০২৪-এর শুরু থেকেই ব্যাঙ্কের ঋণের নিয়মে পরিবর্তন, ঘোষণা করল RBI

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

India-US Trade Deal: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত, শুল্ক কমে স্বস্তি ভারতের?
Goutam Adani: এবার ভারতে তৈরি হবে হেলিকপ্টার! আদানি শুরু করতে চলেছে তার নতুন ব্যবসা