MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Parenting Tips
  • Questions on Sex: সন্তান যৌনতার বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেবেন কীভাবে? জেনে নিন ৬টি উপায়

Questions on Sex: সন্তান যৌনতার বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেবেন কীভাবে? জেনে নিন ৬টি উপায়

শিশু বড় হলে শরীর সম্পর্কে তার আগ্রহ বাড়তে থাকে, ফলে স্বাভাবিকভাবেই তারা মা-বাবাকে যৌনতা সম্বন্ধীয় প্রশ্ন করে। এই প্রশ্নগুলির মুখোমুখি হতে বিব্রত বোধ করলে অবশ্যই জেনে নিন ৭টি টিপস।  

2 Min read
Author : Sahely Sen
| Updated : Aug 18 2023, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
শান্ত থাকুন
Image Credit : Asianet News

শান্ত থাকুন

 আচমকা শিশুর কাছ থেকে যৌনতা বিষয়ক প্রশ্ন এলে আপনি চঞ্চল হয়ে উঠতেই পারেন। তবে, শিশুর সামনে কখনও বিব্রত বোধ করবেন না। সন্তান সেক্স নিয়ে প্রশ্ন করলে কখনও গম্ভীর হয়ে যাবেন না। এর দরুন সে আপনার কাছে নিজের সমস্ত আগ্রহের কথাই লুকোতে শুরু করে দেবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
শিশুর প্রশ্ন শুনে হাসবেন না
Image Credit : Asianet News

শিশুর প্রশ্ন শুনে হাসবেন না

প্রশ্ন করার পর আপনার সন্তান যেন কোনওভাবেই লজ্জিত বোধ না করে। মনে রাখবেন, যৌনতা নিয়ে সহজ আলোচনা করাই আপনার সন্তানের সঙ্গে আপনার বন্ধুত্ব দৃঢ় করবে। তাই, তার প্রশ্ন যতই সরল বা অদ্ভুত হয়ে থাকুক, আপনি কোনওভাবেই তার জানার আগ্রহকে হেয় করবেন না।

36
সব বয়সি শিশুরা ‘শরীরবিদ্যা’ বোঝে না
Image Credit : Asianet News

সব বয়সি শিশুরা ‘শরীরবিদ্যা’ বোঝে না

মনে রাখবেন, সব বয়সি শিশুরা ‘শরীরবিদ্যা’ বোঝে না। তাদের এমনিই নবজাতকের জন্ম নিয়ে আগ্রহ থাকতে পারে। তাদেরকে শিশুদের মতো করে বিষয়টা বোঝানোর চেষ্টা করুন। বিশদে খুঁটিয়ে যৌনশিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। সহজ করে ছোট ছোট বিষয় দিয়ে বোঝান।

46
বিজ্ঞানের পরিভাষা
Image Credit : Asianet News

বিজ্ঞানের পরিভাষা

বিজ্ঞানের ভাষায় শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সঠিক নাম বলুন। প্রয়োজনে শরীরবিদ্যা সম্পর্কে জেনে নিন। শিশুকে মিথ্যে বলবেন না। শিশু যদি কিছু জানতে চায়, তার উত্তর লুকোবেন না। সবসময় সঠিক তথ্য দিন। না জানা থাকলে, তার কাছে স্বীকার করুন। তারপর বিশদে জেনে তাকে ব্যাখ্যা দিন।

56
শিশুর প্রতিক্রিয়া
Image Credit : Asianet News

শিশুর প্রতিক্রিয়া

আপনার উত্তরে সন্তান সন্তুষ্ট হয়েছে কিনা, তার আরও কিছু জানতে ইচ্ছে করছে কিনা, সেই সম্পর্কে তাকে জিজ্ঞেস করুন। প্রশ্নের উত্তর না জেনে চুপ করে গেলে সেটা শিশুর জন্য খারাপ ভবিষ্যৎ তৈরি করতে পারে। তাকে জিজ্ঞেস করুন, ‘তুমি কি এটাই জানতে চেয়েছিলে?’ তার প্রতিক্রিয়ার দিকে নজর রাখুন।

66
ধৈর্য রাখুন
Image Credit : Asianet News

ধৈর্য রাখুন

আপনার উত্তর যথাযথ না-ও হতে পারে। আপনার সন্তান যদি যৌনতা সম্বন্ধীয় প্রশ্নে আপনার কাছ থেকে পাওয়া উত্তরে সন্তুষ্ট না হয়ে থাকে, তাহলে হাল ছেড়ে দেবেন না। তার প্রশ্ন অবহেলা করবেন না। আবার অন্য কোনও উপায়ে উত্তর দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজন হলে পুনর্বার একই উত্তর বোঝানোর চেষ্টা করুন।

আরও পড়ুন- 

পুজো করার সময় চোখ থেকে জল পড়া বা হাত পুড়ে যাওয়া কি অশুভ লক্ষণ? জেনে নিন এখনই
Sex Toy: চরম যৌন সুখের আনন্দ পেতে ‘সেক্স টয়’-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, জেনে নিন এর গুণাবলী
Sex Tips: হাতে সময় না থাকলে চটজলদি উদ্দাম যৌনরসের মজা উপভোগ করবেন কীভাবে?
Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

Parenting Tips (পেরেন্টিং টিপস): Read all about Healthy Parenting Tips in Bangla like Child Development Tips , How to Make Baby Sleep etc at Asianet Bangla news

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
অজান্তেই আপনার শান্ত সন্তান Glass Child Syndrome-এর শিকার হচ্ছে না তো?
Recommended image2
বড় হতেই মা-বাবার সঙ্গে দূরত্ব বাড়ছে? নীরবে ভাঙছে সম্পর্ক, নেপথ্যে ৫ গভীর কারণ
Recommended image3
Parenting Tips: বাচ্চারা ঘ্যানঘ্যান করলে বকবেন না, এই ট্রিকস কাজে লাগান
Recommended image4
FSSAI: ৬ মাসের কম বয়সি শিশুদের খাবারে চিনি মেশানো নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র
Recommended image5
Puja Holiday: মহালয়ার দিন থেকেই কি স্কুলে দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে? ঠিক কত দিন থাকবে পুজোর ছুটি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved