Petrol diesel price: বিশ্ববাজারে দাম কমল অপরিশোধিত তেলের, দেশীয় বাজারে কি কমল জ্বালানির জ্বালা

Published : Apr 26, 2023, 10:34 AM IST
petrol price

সংক্ষিপ্ত

২৬ এপ্রিলও বদল নেই পেট্রল ডিজেলের দামে। কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক।

বিশ্ববাজারে ফের কমল অপরিশোধিত তেলের দাম। তবে এবারও তার বিশেষ প্রভাব পড়ল না দেশীয় বাজারে। আজ ২৬ এপ্রিলও বদল নেই পেট্রল ডিজেলের দামে। এই নিয়ে টানা ৩৩৯ দিন অপরিবর্তীত জ্বালানির দাম। তবে বিশ্ববাজারে অনেকটাই কমল অপরিশোধিত তেলের দাম। ডব্লিউটিআই ক্রুড ব্যারেল প্রতি ৭৮ ডলারে নেমেছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুড এখন ব্যারেল প্রতি ৮৫ ডলার।

কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক। পেট্রলে প্রতি লিটার ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা করে আবগারি শুল্ক কমানো হয়। যার ফলে কমেছিল পেট্রল ডিজেলের দামও। দীর্ঘদিন ধরে দেশের মেট্রো শহরগুলিতে একই দামে বিকোচ্ছে জ্বালানি। আজ দেশের চার মহানগরীতে কত দামে বিকোচ্ছে পেট্রল-ডিজেল? কলকাতা, দিল্লি, মুম্বই এই তিন মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের পেট্রলের দাম লিটার প্রতি ১০২.৬৩ টাকা ও ডিজেল প্রতি লিটার ৯৪.২৮ টাকা।

আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

  • দিল্লি - লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা।
  • মুম্বই - লিটার প্রতি পেট্রল ১০৬.৩১টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা।
  • চেন্নাই - লিটার প্রতি পেট্রল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৮টাকা।
  • কলকাতা - লিটার প্রতি পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা।

দেশের অন্যান্য শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য বড় শহরগুলিতেও জ্বালানির দামে বিশেষ পরিবর্তন দেখা গেল না। ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।

 

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Gold Price: সপ্তাহে দ্বিতীয় দিনে কত টাকায় বিকোচ্ছে সোনা, রইল বিভিন্ন শহরে সোনার দর
১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার