নতুন অর্থিক বছরের শুরুতেই স্বস্তি, অবশেষে কমল জ্বলানির দাম, জানুন কোন শহরে কতয় বিকোচ্ছে পেট্রল-ডিজেল

Published : Apr 01, 2023, 09:34 AM IST
Petrol Rate

সংক্ষিপ্ত

কলকাতা, দিল্লি, মুম্বইয়ে আজও স্থির পেট্রল-ডিজেলের দাম। অন্যদিকে চেন্নাইতে কমল জ্বলানির দাম।

অবশেষে ৩১৪ দিন বদল এল জ্বালানির দামে। নতুন অর্থবর্ষের শুরুতেই স্বস্তির খবর। শনিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও দেশীয় বাজারে পতন পেট্রল-ডিজেলের দামে। দেশের একাধিক শহরে কমল জ্বালানির না। তালিকায় নাম রয়েকছে দেশের একটি মেট্রো সিটিরও। যদিও কলকাতা, দিল্লি, মুম্বইয়ে আজও স্থির পেট্রল-ডিজেলের দাম। অন্যদিকে চেন্নাইতে কমল জ্বলানির দাম। পেট্রোলের দাম ১৭ পয়সা কমে চেন্নাইতে হল ১০২.৬৩ টাকা। ডিজেলের দাম ১৬ পয়সা কমে দাঁড়াল ৯৪.২৪ টাকা।

কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক। পেট্রলে প্রতি লিটার ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা করে আবগারি শুল্ক কমানো হয়। যার ফলে কমেছিল পেট্রল ডিজেলের দামও। দীর্ঘদিন ধরে দেশের মেট্রো শহরগুলিতে একই দামে বিকোচ্ছে জ্বালানি। আজ দেশের চার মহানগরীতে কত দামে বিকোচ্ছে পেট্রল-ডিজেল? কলকাতা, দিল্লি, মুম্বই এই তিন মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের পেট্রলের দাম লিটার প্রতি ১০২.৬৩ টাকা ও ডিজেল প্রতি লিটার ৯৪.২৮ টাকা।

আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

  • দিল্লি - লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা।
  • মুম্বই - লিটার প্রতি পেট্রল ১০৬.৩১টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা।
  • চেন্নাই - লিটার প্রতি পেট্রল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৮টাকা।
  • কলকাতা - লিটার প্রতি পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা।

দেশের অন্যান্য শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য বড় শহরগুলিতেও জ্বালানির দামে বিশেষ পরিবর্তন দেখা গেল না। ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।

আরও পড়ুন - 

এপ্রিলের শুরুতে স্বস্তি, কমল রান্নার গ্যাসের দাম, জানুন কোন শহরে কতয় বিকোচ্ছে এলপিজি

মার্চের শেষেও কমল না জ্বলানির দাম, কলকাতায় আজ কত দাম পেট্রল-ডিজেলের?

মাসের শেষে লক্ষ্মীবারে সোনা ও রূপোর দাম কোথায় ঠেকল, জেনে নিন কলকাতার আজকের দর

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Gold Price: সুখবর! ফের পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার দর
Stock Market Update: আস্থা ফিরে আসছে বিনিয়োগকারীদের, এই পাঁচ শেয়ারে ইনভেস্ট করলে ব্যাপক লাভ?