SBI Debit Card: এসবিআই এটিএম কার্ড পকেটে ফেলে রেখেছেন, ব্যবহার করছেন না? তবুও কিন্তু কার্ডের জন্য নির্দিষ্ট চার্জ কাটবে ব্যাঙ্ক। কোন কার্ডে কত টাকা চার্জ কাটে আর কখন অতিরিক্ত ফি দিতে হয়, তা জেনে নিন।
এসবিআই ডেবিট কার্ড আপনি ব্যবহার করছেন কি না, তার চেয়ে বড় কথা হলো আপনার কাছে কোন ক্যাটাগরির কার্ড রয়েছে। এসবিআইয়ের নিয়ম অনুযায়ী, কার্ড নেওয়ার দ্বিতীয় বছর থেকে বার্ষিক মেইনটেন্যান্স চার্জ বা এএমসি কাটা শুরু হয়। বর্তমান নিয়ম অনুযায়ী ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের জন্য বছরে ২০০ টাকা এবং তার সঙ্গে জিএসটি দিতে হয়।
26
কোন প্রকার ডেবিট কার্ডে বেশি চার্জ কাটে?
যুবা, গোল্ড এবং কম্বো ডেবিট কার্ডের জন্য ২৫০ টাকা ও কর দিতে হয়। প্ল্যাটিনাম কার্ডে ৩২৫ টাকা ও কর, প্রাইড এবং প্রিমিয়াম বিজনেস কার্ডে ৪২৫ টাকা ও কর কাটে ব্যাঙ্ক। 'মাই কার্ড' বা ছবি দেওয়া কার্ডের চার্জ ২৫০ টাকা ও কর। মাস্টারকার্ড ওয়ার্ল্ড ডেবিট কার্ডে ৮০০ টাকা এবং এইচপিসিএল কার্ডে ৩৫০ টাকা ও কর দিতে হয়। তবে আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে, তাহলে ডেবিট কার্ডের বার্ষিক চার্জ একদম ফ্রি।
36
বার্ষিক চার্জ কত?
বার্ষিক চার্জ ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে এসবিআই আলাদা ফি নেয়। যেমন, ডেবিট কার্ড হারিয়ে গেলে বা নতুন কার্ড নিতে হলে ৩০০ টাকা ও কর দিতে হবে। ব্যাঙ্কের শাখায় গিয়ে পিন তৈরি করলে ৫০ টাকা ও কর কাটে। অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার কারণে এটিএম বা পিওএস মেশিনে লেনদেন বাতিল হলে ২০ টাকা ও কর জরিমানা হিসেবে দিতে হয়।
বিদেশের এটিএম থেকে টাকা তুললে ন্যূনতম ১০০ টাকা এবং লেনদেনের পরিমাণের ৩.৫ শতাংশ ও কর কাটে এসবিআই। বিদেশে পিওএস বা অনলাইনে কেনাকাটা করলে লেনদেনের ৩ শতাংশ ও কর দিতে হয়। তবে দেশের ভেতরে এটিএম ব্যবহারের ক্ষেত্রে অ্যাকাউন্টের ধরন এবং মাসিক গড় ব্যালেন্সের ওপর ভিত্তি করে নির্দিষ্ট সংখ্যক ফ্রি লেনদেনের সুবিধা পান গ্রাহকরা। সেই সীমা পেরোলেই অতিরিক্ত চার্জ কাটে।
56
কোন ক্ষেত্রে ডেবিট কার্ডের বার্ষিক চার্জ লাগে না?
ইউপিআই এবং অনলাইন পেমেন্ট বাড়ার কারণে অনেকেই এখন আর আগের মতো এটিএম বা ডেবিট কার্ড ব্যবহার করেন না। তবে জরুরি দরকারে বা ইন্টারনেট না থাকলে নগদ টাকা তুলতে কার্ড কাজে লাগে। তাই ডেবিট কার্ড রাখবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে বার্ষিক চার্জ, রিপ্লেসমেন্ট ফি এবং ফ্রি লিমিট সম্পর্কে জেনে নেওয়া জরুরি। মনে রাখবেন, স্যালারি অ্যাকাউন্টের ডেবিট কার্ডে কোনো বার্ষিক চার্জ লাগে না।
66
যাচাই করুণ অ্যাকাউন্টের ধরন
একই ব্যাঙ্কে একজনের হয়তো ২০০ টাকা চার্জ কাটছে, অন্যজনের আবার কোনো চার্জই লাগছে না। তাই শুধু কার্ডের নাম নয়, আপনার অ্যাকাউন্টের ধরনও যাচাই করা দরকার। এসবিআইয়ের বর্তমান নিয়ম অনুযায়ী ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস কার্ডের সাধারণ বার্ষিক চার্জ ২০০ টাকা ও কর। তবে আপনার অ্যাকাউন্ট থেকে ঠিক কত টাকা কাটা হবে, তা নিশ্চিত করতে এসবিআইয়ের ওয়েবসাইট বা লেটেস্ট সার্ভিস চার্জের তালিকা দেখে নেওয়া সবচেয়ে নিরাপদ।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.