- Home
- Business News
- Durga Puja Bank Holiday: উৎসবের মরশুমে টানা ১১ দিন বন্ধ ব্যাঙ্ক! রইল পুজোয় ব্যাঙ্কের ছুটির লিস্ট
Durga Puja Bank Holiday: উৎসবের মরশুমে টানা ১১ দিন বন্ধ ব্যাঙ্ক! রইল পুজোয় ব্যাঙ্কের ছুটির লিস্ট
Durga Puja Bank Holiday: উৎসবের মরশুম মানেই ছুটি আর ছুটি। এই সময়েও ব্যাঙ্কেও থাকে বেশ লম্বা ছুটি। আসন্ন দুর্গাপুজোয় মোট কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? কী বলছে আরবিআই-এর হলিডে লিস্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

অক্টোবরে ব্যাঙ্কে লম্বা ছুটি?
অক্টোবর মাস পড়তে হাতে গোনা আর দুই দিনও বাকি নেই। তার আগে এখন থেকেই চলছে ব্যাঙ্ক কর্মীদের মধ্যে ছুটির কাউন্ট ডাউন। দুর্গাপুজোয় কবে থেকে বন্ধ থাকছে ব্যাঙ্ক? কোনদিন থেকে ব্যাঙ্কে গেলে আর মিলবে না পরিষেবা? বিস্তারিত জানতে সম্পূর্ণ ফটো গ্যালারি পড়ুন।

পুজোর মাসে অনেকদিন ব্যাঙ্ক ছুটি?
RBI- এর গাইডলাইন অনুযায়ী বা হলিডে লিস্ট অনুযায়ী পুজোর মাসে একটানা অনেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে জরুরি প্রয়োজন মেটানোর জন্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহেই তা মিটিয়ে ফেলুন। নচেৎ এরপর ব্যাঙ্কে গেলে মিলবে না পরিষেবা। অপেক্ষা করতে হবে পুজো মেটার। তবে ডিজিটাল পরিষেবা সবসময়ই মিলবে।
রাজ্য ও অঞ্চল ভেদে আলাদা আলাদা দিন ব্যাঙ্ক বন্ধ
ভারতের বিভিন্ন প্রান্তে যে কোনও ব্যাঙ্কই সেই এলাকার রীতিনীতি বা আঞ্চলিক অনুষ্ঠান অনুযায়ী বন্ধ থাকে। কারণ, ব্যাঙ্ক হলিডে লিস্ট সারা বছরের জন্য আগে থেকেই তৈরি করে রাখে আরবিআই। এরফলে এক এক রাজ্যে ব্যাঙ্ক ছুটির দিনক্ষণ আলাদা আলাদা হয়। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট থেকেই এই ছুটির তালিকা পাওয়া যায়। ফলে আগে থেকে এই লিস্ট দেখে নিলে বাড়ি থেকে বেরিয়ে বিপদে পড়তে হবে না গ্রাহকদের।
একনজরে দেখুন অক্টোবরে ব্যাঙ্ক কতদিন বন্ধ থাকবে সেই তালিকা
২ অক্টোবর :- মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে সারা দেশের সমস্ত ধরণের ব্যাঙ্কিং পরিষেবা বা ব্যাঙ্ক।
১০ অক্টোবর : বেঙ্গালুরু ও কলকায়া মহালয়া উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ অক্টোবর : মহা সপ্তমী উপলক্ষ্য়ে ব্যাঙ্কগুলি আগরতলায় বন্ধ থাকবে।
১৯ অক্টোবর : মহা অষ্টমী/মহা নবমী/আয়ুধা দুর্গা পূজা/দুর্গা অষ্ঠমীতে আগরতলা, আইজল, ভুবনেশ্বর চেন্নাই, গুয়াহাটি, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা, পাটনা, রাঁচি, শিলংয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে।
অক্টোবরে ব্যাঙ্ক কতদিন বন্ধ থাকবে সেই তালিকা
২০ অক্টোবর : দশেরা, দশমীতে গ্য়াংটক ও ইম্ফল বাদে দেশের সব জায়গার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২১ অক্টোবর : বিজয়া দশমীতে আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি, কলকাতা, তিরুবনন্তপূরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২২ অক্টোবর : দুর্গা পূজা দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ অক্টোবর : দুর্গা পূজা দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর : লক্ষ্মী পুজো, মহর্ষি বাল্মীকির জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আগরতলা , জম্মু, সিমলা , শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৯ অক্টোবর : করবা চৌথ উপলক্ষ্যে সিমলায় ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
৩১ অক্টোবর : সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমদাবাদে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।

