পোস্ট অফিসের এই স্কিমে মিলবে দ্বিগুন টাকা, লকডাউনে নিজের সেভিংস বাড়াতে জেনে নিন এখনই

Published : Jun 06, 2020, 04:36 PM IST
পোস্ট অফিসের এই স্কিমে মিলবে দ্বিগুন টাকা,  লকডাউনে নিজের সেভিংস বাড়াতে জেনে নিন এখনই

সংক্ষিপ্ত

  পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করা সবচেয়ে  ভাল অপশন এই যোজনায় টাকা ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে তেমনই দ্বিগুণ রির্টান মিলবে  ১২৪ মাসের ম্যাচিউরিটি পিরিয়ডে গ্রাহকরা টাকা তুলতে পারবেন।  কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করতে হলে গ্রাহকের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে

লকডাউনের জেরে সকলেই ঘরবন্দি। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে গেছে  পঞ্চম দফার  লকডাউন।  আর এই লকডাউন চলাকালীন  সাধারণ মানুষের  নগদ টাকা নিয়ে যেন কোন সমস্যা না হয়,  সেই কারণে একাধিক ব্যাঙ্কের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়,লকডাউনের বাজারে  টাকা দ্বিগুন করতে চান, তাহলে পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখুন। পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করা সবচেয়ে  ভাল অপশন।

আরও পড়ুন-করোনা সংক্রমণ ছড়াতে পারে চোখের জল থেকেও, রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য...

পোস্ট অফিসের এই যোজনায় টাকা ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে ঠিক তেমনই ভালও রিটার্নও পাওয়া যাবে। সূত্র থেকে জানা গেছে,  কিষাণ বিকাশ যোজনায়   টাকা জমালে দ্বিগুন টাকা পাবেন গ্রাহকেরা। ১২৪ মাসের ম্যাচিউরিটি পিরিয়ডে গ্রাহকরা টাকা তুলতে পারবেন। গ্রাহকরা এই যোজনায় নিজের অর্থ দ্বিগুন করতে ১০ বছর ও ৪ মাসের জন্য টাকা ইনভেস্ট করতে পাবেন।

আরও পড়ুন-মাত্র ২৫ সেকেন্ডে পাসওয়ার্ড ছাড়া টাকা তুলতে পারবেন এটিএম থেকে, জানুন কীভাবে...

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করতে হলে গ্রাহকের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। এর পাশাপশি শুধু সিঙ্গল অ্যাকাউন্ট নয়,জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। কেভিপি-তে ১০০০, ৫০০০, ১০০০০, ৫০০০০ টাকার সার্টিফিকেট রয়েছে যা কেনা যেতে পারে। কেভিপি-তে আর্থিক বছর ২০২১-এর প্রথম ত্রৈমাসিকে সুদের হারের পরিমাণ ছিল ৬.৯ শতাংশ। অর্থাৎ ১২৪ মাসে এখানে টাকা ইনভেস্ট করে তা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি ১ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে সে রির্টানে  ২ লক্ষ টাকা পাবেন।অর্থাৎ নিজের সেভিংস বাড়াতে এবং ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে পোস্ট অফিসের এই যোজনায় টাকা ইনভেস্ট করতে পারেন। 
 

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

পরামর্শ না নিয়ে বিনিয়োগ করে ডুবছেন বহু মানুষ! বাঁচবেন কীভাবে, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব
Post Office Scheme: একবার ইনভেস্ট করলেই কেল্লাফতে! মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৯,২৫০ টাকা?