CBSE Class 10 Result: CBSE দশম শ্রেণির ফল প্রকাশ কবে, কোথায়-কীভাবে রেজাল্ট দেখবেন? রইল ডিটেলে

Published : Mar 14, 2026, 05:18 PM IST
CBSE Class 10 Result

সংক্ষিপ্ত

CBSE Class 10 Result 2026: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ১০ মার্চ পর্যন্ত দশম শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়েছে। পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। এই বছর প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে প্রায় ১৪ লক্ষ ছাত্র এবং ১০.৯ লক্ষ ছাত্রী ছিল। 

CBSE Class 10 Result 2026: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ১০ মার্চ পর্যন্ত দশম শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়েছে। পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। এই বছর প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে প্রায় ১৪ লক্ষ ছাত্র এবং ১০.৯ লক্ষ ছাত্রী ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা এখন অধীর আগ্রহে ফলাফল (CBSE Class 10 Result 2026 date) ঘোষণার অপেক্ষায় রয়েছেন। যদিও বোর্ড এখনও ফল প্রকাশের সঠিক তারিখ ঘোষণা করেনি, তবে বিগত বছরগুলোর প্রবণতা নির্দেশ করে যে, সাধারণত মে মাসের মাঝামাঝি সময়ে ফলাফল প্রকাশিত হয়ে থাকে। গত বছর, CBSE দশম এবং দ্বাদশ—উভয় শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফলই ১৩ মে প্রকাশ করেছিল।

কবে ফল ঘোষণা? (When Will CBSE Class 10 Result 2026 Be Declared?)

CBSE ২০২৫ সালে ১৩ মে ক্লাস টেনের বোর্ডের পরীক্ষার ফল ঘোষণা করেছিল। ২০২৪ ও ২০২৩ সালে যথাত্রমে ১৩ মে ও ১২ মে ফল ঘোষণা করা হয়েছিল। এই প্যাটার্নের ওপর ভিত্তি করে CBSE দশম শ্রেণির ফলাফল ২০২৬ মে মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও এ বিষয়ে বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

CBSE দশম শ্রেণির ফলাফল ২০২৬ কোথায় দেখা যাবে? (Where To Check CBSE Class 10 Result 2026)

ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। ফলাফল দেখার জন্য তাদের রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি, জন্ম তারিখ (DD/MM/YYYY) এবং স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি পিন—প্রভৃতি তথ্য দিতে হবে।

কোন কোন ওয়েবসাইটে ফল জানা যাবে

  • cbse.gov.in
  • results.nic.in
  • results.digilocker.gov.in
  • umang.gov.in

DigiLocker মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল

শিক্ষার্থীরা DigiLocker মোবাইল অ্যাপের মাধ্যমেও তাদের ফলাফল দেখতে পারবে। মার্কশিট দেখার জন্য Google Play Store অথবা Apple App Store থেকে DigiLocker অ্যাপটি ডাউনলোড করতে হবে।

UMANG অ্যাপ

UMANG মোবাইল অ্যাপ্লিকেশনটি, যা Android এবং iOS ডিভাইসে উপলব্ধ, তার মাধ্যমেও CBSE-এর ফলাফল জানা যাবে।

CBSE দশম শ্রেণির ফলাফল দেখার জন্য প্রয়োজনীয় লগইন তথ্যাবলি:

  • রোল নম্বর
  • স্কুল নম্বর
  • অ্যাডমিট কার্ড আইডি
  • জন্ম তারিখ
  • সিকিউরিটি পিন

এখনও পর্যন্ত CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশের তারিখ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিস্তারিত তথ্যের জন্য, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন। শুধুমাত্র CBSE-এর আনুষ্ঠানিক ঘোষণাসমূহ অনুসরণ করুন, গুজব এড়িয়ে চলুন।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, শূন্যপদ ১৩৩টি, জেনে নিন বিস্তারিত
Job News: কেন্দ্রীয় রেলমন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ